নিষিদ্ধই থাকছেন সিমিওনে

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৬, ১৪:০৯আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৪:২৩

ডিয়েগো সিমিওনে। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে বাড়তি বল ছুড়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। এই অভিযোগে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। এই রায়ের বিরুদ্ধে আপিল করলেও কাজ হয়নি তাতে। নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল কমিটি।
ঘটনাটি ছিল গত শনিবারের। লা লিগায় অ্যাটলেটিকো-মালাগা ম্যাচে ১-০ গোলে জয় পায় অ্যাটলেটিকো। তবে প্রথমার্ধে মালাগার একটি আক্রমণ ঠেকাতে অ্যাটলেটিকোর ডাগ-আউট থেকে একটি বল ছোড়া হয় মাঠে। বল ছুড়েছিলেন ডাগ-আউটে থাকা অন্য একজন। তবে এসব ক্ষেত্রে দায়টা পড়ে কোচের ঘাড়ে! যদিও আপিল কমিটির কাছে সিমিওনে দাবি করেছিলেন তিনি বল ছোড়েননি। তাতেও কাজ দেয়নি।
এর ফলে দর্শক হয়েই লিগের বাকি তিন ম্যাচ দেখবেন আর্জেন্টাইন এই কোচ।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম