প্রিমিয়ার লিগের পরবর্তী তিন রাউন্ডের সূচি প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১৯:৫৭আপডেট : ০২ মে ২০১৬, ১৯:৫৮

প্রিমিয়ার লিগের পরবর্তী তিন রাউন্ডের সূচি প্রকাশ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ, পঞ্চম ও ৬ষ্ঠ রাউন্ডের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। চতুর্থ রাউন্ডের খেলা আগামী বুধবার থেকে শুরু হবে। প্রথম তিন রাউন্ডের মত চতুর্থ থেকে ষষ্ঠ রাউন্ডের ম্যাচগুলোতেও একদিন করে রিভার্ড ডে রাখা হয়েছে।

৪ মে চতুর্থ রাউন্ডের প্রথম দিনের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব খেলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন খেলবে বিকেএসপি'র-৩ নম্বর মাঠে। এছাড়া আবাহনী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।

৬ মে কলাবাগান ক্রিকেট একাডেমি ও লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে বিকেএসপির-৩ নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবং কলাবাগান ক্রীড়া চক্র ও ক্রিকেট কোচিং স্কুল খেলবে ফতুল্লায়।

৮ মে পঞ্চম রাউন্ডের প্রথম দিনের ম্যাচে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন খেলবে বিকেএসপির-৩ নম্বর মাঠে। এছাড়া প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব খেলবে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।

১০ মে শেখ জামাল ও ক্রিকেট কোচিং স্কুল খেলবে বিকেএসপির-৩ নম্বর মাঠে। কলাবাগান ক্রীড়া চক্র ও গাজী গ্রুপ ক্রিকেটার্স মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং কলাবাগান ক্রিকেট একাডেমি ও মোহামেডান খেলবে ফতুল্লায়।

১২ মে ৬ষ্ঠ রাউন্ডের প্রথম দিনের ম্যাচে আবাহনী ও মোহামেডান খেলবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া খেলবে বিকেএসপির-৩ নম্বর মাঠে। এছাড়া প্রাইম দোলেশ্বর স্পোর্টি ক্লাব ও লিজেন্ড অব রূপগঞ্জ খেলবে খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে।

১৪ মে কলাবাগান ক্রিকেট একাডেমি ও গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে বিকেএসপির-৩ নম্বর মাঠে। ব্রাদার্স ইউনিয়ন ও ক্রিকেট কোচিং স্কুল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং শেখ জামাল ও কলাবাগান ক্রীড়া চক্র খেলবে ফতুল্লায়।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান