মহিলা ক্রিকেট লিগে মোহামেডান-রূপালী ব্যাংকের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ২০:২৬আপডেট : ০২ মে ২০১৬, ২০:২৬

মহিলা ক্রিকেট লিগে মোহামেডান-রূপালী ব্যাংকের জয় সোমবার থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন মহিলা ক্রিকেট লিগ। প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্রীড়া চক্র ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

প্রথম দিন গুলশান ইয়ুথ ক্লাব মাঠে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ইন্দিরা রোড। আগে ব্যাটিং করে মোহামেডান নির্ধারিত ৪০ ওভারে ১৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন শম্পা বিশ্বাস (৩৭) ও শরিফা খাতুন (৩৪)।

২০০ রানের জবাবে খেলতে নেমে ৩৩.৪ ওভারে ১০৯ রানেই অল-আউট হয় ইন্দিরা রোড। ফলশ্রুতিতে ৯০ রানের বড় জয় পায় মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন পূজা দাস।মোহামেডানের বোলারদের মধ্যে লতা মণ্ডল ও শরিফা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।

দিনের অন্য ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি চার নম্বর মাঠে। এখানে মুখোমুখি হয়েছে রূপালী ব্যাংক ও গুলশান ইয়ুথ ক্লাব। আগে ব্যাটিং করে গুলশান ইয়ুথ ক্লাব নির্ধারিত ৪০ ওভারে ১৩৭ রান করেন। দলের হয়ে আয়েশা আক্তার সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন।

১৩৮ রানের জবাবে খেলতে নেমে রূপালী ব্যাংক ৩০.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সানজিদা ইসলামের ৪৮ রান ছাড়াও শায়লা শারমিন ৩৫ রানের ইনিংস খেলেন। আর তাতেই ৬ উইকেটের জয় পায় রূপালী ব্যাংক।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম