আগে মুস্তাফিজের খেলা তারপর কাজ

মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা
০৭ মে ২০১৬, ১৫:৩১আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪৩

মুস্তাফিজের খেলা দেখছেন তার পরিবারের সদস্যরা 'মুস্তাফিজের খেলা থাকলে সেদিন আর বেশি বেচা-বিক্রি করি না। বাংলাদেশের খেলা হোক, আর আইপিএল হোক সকল কাজ বাদ দিয়ে তার খেলা দেখি'-কথাগুলো বলছিলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া বাজারের কাপড় ব্যবসায়ী রফিকুল ইসলাম। দেখবেন নাই বা কেন, তাদের গ্রামের ছেলে মুস্তাফিজুর রহমান আইপিএল-এ মাঠ মাতাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

শুধু ব্যবসায়ী রফিকুল ইসলাম নয় হায়দরাবাদের খেলার দিন তার এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ কাজ বাদ দিয়ে কাটার মাস্টারের খেলা দেখতে বসে যান। রাতে খেলা হলেও দুপুর থেকে তোড়-জোড় শুরু হয়ে যায়। এমন চিত্র শুধু মুস্তাফিজের গ্রাম নয় পুরো জেলায় দেখা যায়। অফিস, আদালত, খেলার মাঠসহ সকল জায়গা চলছে মুস্তাফিজকে নিয়ে আলোচনা। মুস্তাফিজের খেলা দেখছেন তার পরিবারের সদস্যরা

মুস্তাফিজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হাফিজ বলেন, 'মুস্তাফিজের খেলার দিন বড় পর্দার ব্যবস্থা করি। সকল কাজ বাদ দিয়ে মুস্তাফিজের খেলা দেখি। মুস্তাফিজ উইকেট নিলে কী অনুভূতি হয় সেটি ভাষায় প্রকাশ করার মতো না।'

মুস্তাফিজের বাবা আবুল কাশেম বলেন, 'মুস্তাফিজ এখন আর আমার একার ছেলে নয়। সে পুরো দেশের সন্তান। আইপিএল-এর মতো আসরে সে ভালো করছে এ অনুভূতি বোঝাতে পারবো না।' সাতক্ষীরা প্রেসক্লাবে খেলা দেখছেন সাংবাদিকরা

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি