আইসিসির চেয়ারম্যান হলেন মনোহর

স্পোর্টস ডেস্ক
১২ মে ২০১৬, ১৩:০১আপডেট : ১২ মে ২০১৬, ১৪:০৪

শশাঙ্ক মনোহর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রথম স্বাধীন চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর। কোনও ধরনের আপত্তি ছাড়াই সকলের সম্মতিতে মনোহরকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
এর আগে সপ্তাহের শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান মনোহর। এছাড়া আইসিসি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন। আইসিসি’র নিয়মানুযায়ী কোনও স্বাধীন চেয়ারম্যান ক্রিকেট প্রধান হিসেবে দুটি পদে থাকতে পারবেন না।
গত এপ্রিলে আইসিসি’র বোর্ড সভায় প্রস্তাবের ভিত্তিতে স্বাধীন চেয়ারম্যান নির্বাচনের অনুমোদন দেয় আইসিসির পূর্ণাঙ্গ কাউন্সিল।
৫৮ বছর বয়সী মনোহর এর আগে ২০০৮-২০১১ সাল পর্যন্ত বিসিসিআই’র সভাপতি ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে দ্বিতীয়বারের মত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পান তিনি।
বিবৃতিতে মনোহর বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হওয়াটা অবশ্যই সম্মানের। আমি আইসিসির সব পরিচালকদের ধন্যবাদ জানাই। যারা আমাকে তাদের বিশ্বাস ও আস্থার যোগ্য মনে করেছেন।’

জানা গেছে, স্বাধীন চেয়ারম্যানের পদের জন্য মনোহরই একমাত্র প্রার্থী ছিলেন। চেয়ারম্যানের পদটি এখন থেকে সম্মানীয় পদ হিসেবে পরিচালিত হবে।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি