মুস্তাফিজদের টার্গেট ১৮০ রান

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০১৬, ১৮:০২আপডেট : ১৫ মে ২০১৬, ১৮:০৭

মুস্তাফিজের সানরাইজার্স শেষ চার নিশ্চিত করতে কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টস হেরে আগে ফিল্ডিং করেছে ডেভিড ওয়ার্নারের দল। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে মুরলি বিজয়কে সাজঘরে ফেরান মুস্তাফিজ। ওই ওভারে ৪ রান দিয়ে ১ উইকেট তুলে নেন সাতক্ষীরা সায়ানাইড। যদিও শেষটা ভালো করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভারে শেষে তার বোলিং ফিগার ৩২ রান দিয়ে ১ উইকেট।

হাশিম আমলার ৫৬ বলে ৯৬ রানের ইনিংসে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১৭৯ রান সংগ্রহ করে পাঞ্জাব। ম্যাচ জিততে মুস্তাফিজদের প্রয়োজন ১৮০ রান।

মোহালির স্লো উইকেট প্রথমে বল করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদের ওপেনিং বোলাররা। ভুবনেশ্বর কুমার ও আশিস নেহরার করা প্রথম চার ওভারে ৩৩ রান তুলে নেয় পাঞ্জাব।

হায়দরাবাদের তখন পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙ্গা প্রয়োজন ছিল। ফলে অধিনায়ক ডেভিড ওয়ার্নার উইকেটের আশায় বল তুলে দেন গত দুই ম্যাচে উইকেট শুন্য থাকা মুস্তাফিজের হাতে। ইনিংসের পঞ্চম ওভারে নিজের করা প্রথম বলেই দুর্দান্ত অফ কাটারে মুরলি বিজয়কে বোকা বানিয়ে ৬ রানে সাজ ঘরের পথ দেখান তিনি।

এরপর ১৫তম ওভারে বল করতে আসেন মুস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন ৬ রান। নিজের তৃতীয় ওভারে মুস্তাফিজ দিয়েছেন ১৪ রান। আর শেষ ওভারে দিয়েছেন ৮ রান। ফলে শেষ পর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়িয়েছে ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ১ উইকেট।

/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি