বোলিং কোচ নিয়োগের সিদ্ধান্তে হতাশ অ্যামব্রোস!

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৬, ১৪:৩৪আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:৩৫

কার্টলি অ্যামব্রোস।কিছুদিন আগেই বোলিং পরামর্শক হিসেবে থাকা কার্টলি অ্যামব্রোসের বদলে বোলিং কোচ হিসেবে ইস্টউইককে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তকে রীতিমত ‘ধাক্কা’ হিসেবেই মন্তব্য করেছেন ক্যারিবীয় কিংবদন্তি অ্যামব্রোস।
তিনি বলেছেন, ‘আমি বিষয়টি সম্পর্কে হেড কোচ ফিল সিমন্সের কাছ থেকেই জানতে পারি। সে যখন আমাকে বিষয়টি জানালো, তখনই আমি এ সম্পর্কে বলেছিলাম এই সিদ্ধান্তে আমি সত্যিই হতাশ হয়েছি।’ 
তিনি আরও যোগ করেন, ‘আমি এটা প্রত্যাশাই করিনি এমন কিছু হবে। আর এটাও বুঝতে পারিনি যে এমন কিছু হতে যাচ্ছে। তাই এই সিদ্ধান্তটা আমার কাছে রীতিমত ধাক্কা হিসেবেই এসেছে। এই মুহূর্তে আমি কিছুদিন ধীরস্থির থাকতে চাই। এ নিয়ে চিন্তা করেই সিদ্ধান্ত নেবো এরপর কোথায় যাচ্ছি।’

উল্লেখ্য, কিছুদিন আগেই অ্যামব্রোসের জায়গায় বারবাডোজের সাবেক পেসার রডেরিক ইস্টউইককে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অ্যামব্রোস গত তিন বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তার অ্যাসাইনমেন্ট ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম