রবিবার মুখোমুখি সাকিব-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৬, ১৬:০৭আপডেট : ২১ মে ২০১৬, ১৬:১১

সাকিব-মুস্তাফিজ আইপিএল-এ বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল রবিবার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে শেষ চার নি‌‌‌শ্চিত করেছে সানরাইজার্স। তবে মুস্তাফিজদের বিপক্ষে হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে সাকিবের কলকাতার শেষ চারে ওঠা।

আবহাওয়া রিপোর্ট বলছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ম্যাচটি ভেস্তেও যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতাসহ পশ্চিমবঙ্গ রোয়ানুর প্রভাবে ঝড়ো-বাতাস ও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা বলও মাঠে না গড়ানোর আশঙ্কা রয়েছে।

এ ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারবেন না হায়দরাবাদের ভারতীয় পেসার আশিষ নেহরা। এতে মুস্তাফিজই ওয়ার্নারের বড় ভরসার নাম। আসরের প্রথম ম্যাচে জয়ের জন্য তার ওপর নির্ভর করবে অনেক কিছু।

/এমআর/ 

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম