নারী সাংবাদিককে সাক্ষাৎকার: আবারও বিতর্কে গেইল

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০১৬, ১৬:৩৩আপডেট : ২১ মে ২০১৬, ১৬:৩৭

নারী সাংবাদিককে সাক্ষাৎকার: আবারও বিতর্কে গেইল গত জানুয়ারিতে বিগ ব্যাশ চলাকালীন মেল ম্যাকলাফলিনকে সরাসরি ডেটিংয়ের প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ক্রিস গেইল। তার দল মেলবোর্ন রেনেগেডস ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানাও করে গেইলকে। ম্যাকলাফলিনের কাছে পরে ক্ষমাও চাইতে হয়েছে।

সেই রেশ না কাটতেই আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন গেইল। দ্য টাইমসের নারী সাংবাদিক শার্লট এডওয়ার্ডস সম্প্রতি বেঙ্গালুরুতে এসে গেইলের সাক্ষাৎকার নিয়েছিলেন। আজ প্রকাশিত সেই সাক্ষাৎকারে যৌনতা ও নারীদের অধিকার বিষয়ে গেইলের কিছু মন্তব্য সমালোচনার জন্ম দিয়েছে।

সাক্ষাৎকার নেওয়ার সময় এডওয়ার্ডসকে অশ্লিল ইঙ্গিত দিয়ে গেইল বলেন, আমার ব্যাট অনেক বড়।তোমার মনে হয় তুমি এটা তুলতে পারবে? তাহলে দুই হাতই ব্যবহার করতে হবে তোমাকে।

নিজেকে সুদর্শন দাবি করে গেইল জানান, তাকে সঙ্গ দিতে হাজার হাজার মেয়ে ঝাঁপিয়ে পড়তে তৈরি। এ সময় এডওয়ার্ডসকে গেইল প্রশ্ন করেন, কখনও কোনও কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন কিনা? কখনও একই সঙ্গে দুজনের সঙ্গে এমন সম্পর্কে জড়িয়েছেন কি না?’

নারী অধিকার ও সমতা বিষয়ে গেইল বলেন, ‘নারীদের সম-অধিকার থাকা উচিত এবং তারা সেটি পাচ্ছেনও। মেয়েদের আসলে উচিত পুরুষদের সন্তুষ্ট রাখা। যখন একজন পুরুষ ঘরে আসবেন, খাবার যেন টেবিলেই থাকে। এটা গুরুত্বপূর্ণ। মেয়েদের উচিত তাদের স্বামীকে জিজ্ঞেস করা, তারা কী পছন্দ করেন, এবং সে অনুযায়ীই রান্না করা উচিত।'

কয়েকদিন আগেই বাবা হয়েছেন গেইল। বান্ধবী নাতাশা বেরিজের কোলে এসেছে কন্যাসন্তান। নিজের স্ত্রীর বিষয়ে গেইল বলেন, কোলে বাচ্চা নিয়ে ওর রান্না করার কোনও দরকার নেই। আমরা বাইরে থেকেই খাবার কিনে নিতে পারি। যদি কাজে থাকে, তখন আমরা দুজন মিলে ভাগাভাগি করে নিই। যে আগে বাসায় ফেরে, সেই রান্না করে।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান