পুরুষদের ম্যাচে ইতিহাস গড়লেন দুই নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৬, ১৬:০২আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:০৬

ইতিহাস গড়লেন দুই নারী আম্পায়ার ক্রিকেটে অন্যরকম এক ইতিহাস গড়লেন দুই নারী আম্পায়ার। পুরুষদের ম্যাচে এই প্রথমবারের মতো দুজন নারী আম্পায়ার একে সঙ্গে দায়িত্ব পালন করে অনন্য এক কীর্তি গড়েছেন। এরা হলেন- ইংল্যান্ডের সু রেডফার্ন  এবং ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস।
রবিবার আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে ওমান বনাম নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটিতে প্রথমবারের মতো পুরুষদের এই ম্যাচে দুই নারী আম্পায়ার ম্যাচ পরিচলনা করেন। এই দুজন নারী আম্পায়ার এর আগে থাইল্যান্ডে হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতেও ম্যাচ পরিচালনা করেছেন।
৩৮ বছর বয়সী রেডফার্ন ইংল্যান্ড নারী জাতীয় দলের হয়েও ক্রিকেট খেলেছেন। অন্যদিকে ৪০ বছর বয়সী উইলিয়ামস কয়েকদিন আগেই ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের ঘরোয়া ম্যাচে প্রথম নারী আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করেন।
উল্লেখ্য, নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ম্যাচে দায়িত্ব পালন করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে মালয়েশিয়ায় হওয়া তৃতীয় এবং চতুর্থ ডিভিশনের ম্যাচগুলোতে এককভাবে প্রথম নারী ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ক্যাথি ক্রস।
/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম