সব ম্যাচই গুরুত্বপূর্ণ: নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৬, ১৮:৪০আপডেট : ২৩ মে ২০১৬, ১৮:৪৩

নাসির হোসেন।ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে কাল মঙ্গলবার কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে খেলবে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের এবারের আসরে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে দোলেশ্বর। দোলেশ্বরের সমান সংখ্যক ম্যাচে মোহামেডানের পয়েন্টও ১০। তবে দোলেশ্বরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মোহামেডান হেরে যাওয়ায় শীর্ষে রয়েছে দোলেশ্বর। উল্টোদিকে এই ম্যাচে দোলেশ্বরের প্রতিপক্ষ টেবিলের একবারে তলানিতে থাকা দল কলাবাগান ক্রিকেট একাডেমি। 
সেই ম্যাচে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান নাসির হোসেন। সোমবার মিরপুরে অনুশীলন শেষে তিনি বলেন, ‘কালকের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিগে যারা এগিয়ে থাকবে তাদের সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া একটু সহজ হয়ে যায়। এই পয়েন্টগুলো যেহেতু কাজে লাগে। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ।’

এই মৌসুমে গরমে কোনও সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নে নাসির বলেন, ‘আসলে গরমে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর যেহেতু এক মাস হয়ে গেলো খেলা শুরু হয়েছে, এখন আর তেমন সমস্যা হচ্ছে না। মূল ব্যাপারটা হচ্ছে বিশ্রাম। আপনি যদি সঠিক নিয়মে বিশ্রাম নেন, তাহলে গরম তেমন কোনও সমস্যা না।’

নিজের পারফরম্যান্সে কতটুকু সন্তুষ্ট? এমন প্রশ্নে নাসির বলেন, ‘আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য। যতটুকু আমার সামর্থ্য আছে বোলিং-ব্যাটিং যেটাই বলেন না কেনও সেটা করার চেষ্টা করছি। নিজের পারফরম্যান্সে খুব বেশি খুশি না, মোটামুটি খুশি। আরও ভালো করার সুযোগ ছিল। পরের ম্যাচে তা করার চেষ্টা করবো।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি