ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী মুস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৬, ১৬:১৮আপডেট : ২৮ মে ২০১৬, ১৬:২৪

ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী মুস্তাফিজ ইনজুরির কারণে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে পারেননি টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। যদিও তাকে ছাড়াই আইপিএল-এর ফাইনালে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ।

আগামীকাল রবিবার ফাইনালে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজ খেলবেন কিনা তা নিয়ে বেশ চিন্তিত ক্রিকেটপ্রেমীরা। তবে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানালেন, ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী মুস্তাফিজ।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আজ দুপুরে মুস্তাফিজের সঙ্গে কথা হয়েছে। সে জানালো ব্যথা নেই, ভালোই আছে। রাতে খুব ভালো সময় কেটেছে, সবার সঙ্গে মজা করেছে। সকালে ফিজিও দেখে জানিয়েছেন তেমন কোনও সমস্যা নয়। তবে আমি যেহেতু কাছে নেই এই মুহূর্তে আমার পক্ষে সব বলা সম্ভব নয়। তবে মুস্তাফিজের সঙ্গে কথা বলে মনে হলো, কালকে খেলার ব্যাপারে ওর আত্মবিশ্বাস রয়েছে।'

তিনি আরও বলেন, 'এমন ইনজুরি সাধারণত খুব বেশি ভোগায় না ক্রিকেটারদের। মুস্তাফিজকে ইতিবাচকই মনে হয়েছে। এই ইনজুরিটা আগের নয়, এটা নতুন সমস্যা। মনে হয় খুব বেশি চিন্তার কিছু নেই।' 

আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জয়ের পর ওয়ার্নার বলেন, 'মুস্তাফিজ হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছে। তবে তা তেমন গুরুতর নয়।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের