'মুস্তাফিজকে জাতীয় বীর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০১৬, ০০:৩৯আপডেট : ৩১ মে ২০১৬, ০০:৪২

'মুস্তাফিজকে জাতীয় বীর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী' প্রথমবারের মতো অংশ নিয়ে আইপিএল মাতিয়ে সোমবার রাতে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এদিন রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানাতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

এ সময় তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাদের বীর, আমাদের সন্তান, বিশ্ব ক্রিকেটে সে এক বিরল প্রতিভা। প্রধানমন্ত্রী তাকে জাতীয় বীর হিসেবে ভূষিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে।'

তিনি আরও যোগ করেন, ‘আমরা আগামী দিন তাকে রাষ্ট্রীয় পদক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে সংবর্ধিত করবো। বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুস্তাফিজের জন্যে দোয়া করবেন।’

উল্লেখ, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ থেকেই চমক দেখাতে থাকেন ফিজ। ২৬ রানে ২ উইকেট নিয়ে শুরু হয় তার আইপিএল মিশন। ১৬ ম্যাচে ৬১ ওভার বল করেছেন ফিজ। রান দিয়েছেন ৪২১। ওভার প্রতি তার নেট রান রেট ৬.৯০। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী