এইচপি ইউনিটের দায়িত্ব নিলেন সায়মন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৬, ১৮:২৭আপডেট : ১১ জুন ২০১৬, ১৮:৫৪

সায়মন হেলমট দেশের প্রতিভাবান ক্রিকেটারদের নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে চলতি মৌসুমের হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি) কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিসিবি। বিসিবি জানিয়েছে, আগামী আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস চলবে এইচপি কার্যক্রম। কারা এইচপি ক্যাম্পে সুযোগ পাচ্ছেন; তাদের তালিকা চলতি মাসেই জানানো হবে।
ব্যাটিং, পেস বোলিং, স্পিন বোলিং, ফিল্ডিংসহ বিভিন্ন বিভাগে বিশেষায়িত ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হয় এইচপিতে। 
এবারের কার্যক্রমটি পরিচালনা করতে অস্ট্রেলিয়ান নাগরিক সায়মন হেলমটকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ৪৪ বছর বয়সী এই অসি নাগরিক বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের প্রধান কোচ ও আইপিএল-এ সানরাইজার্স সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৭ সালে ভিক্টোরিয়া বুশ রেঞ্জার্স হাইপারফরম্যান্স স্কোয়াডের ম্যানেজার ছিলেন। ২০০৮ সালে ভারত সফরের অস্ট্রেলিয়া ‘এ’ দলেরও কোচ ছিলেন তিনি। এছাড়া ২০১১-১২ সালে প্রথম বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে মেলবোর্ন রেনেগেডসের হেড কোচের দায়িত্ব পালন করেন। 

শনিবার মিরপুর স্টেডিয়ামে দায়িত্ব বুঝে নিয়েছেন এই অস্ট্রেলিয়ান। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি কোনও কথা বলেনি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের এইচপি প্রোগ্রামে প্রধান কোচ হিসেবে তিনি (সায়মন হেলমট) যোগ দিয়েছেন। এ বছরের সার্বিক দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের ভিত্তিকে তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া হবে।’

তিনি আরও যোগ করেন, ‘ এইচপিতে মূলত দিনের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে তাঁকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।’ কবে নাগাদ দল ঘোষণা করা হবে-এ প্রশ্নের জবাবে বিসিবির প্রধান নির্বাহী জানান, ‘প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরই প্রোগ্রাম শুরু হবে। তার আগেই দল ঘোষণা করা হবে। সাধারণত ২৫জনের স্কোয়াড হয়ে থাকে। এ বছরও তাই হয়তো থাকবে।’

প্রসঙ্গত, রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের কার্যক্রম চলেছিল। এর ফলস্বরূপ সাকিব-মুশফিকদের মতো বিশ্বমানের তারকা ক্রিকেটারদের পেয়েছে বাংলাদেশ। কিন্তু ২০০৭ সালের পর বন্ধ হয়ে যায় এইচপি ইউনিটের কার্যক্রম। নতুন কাঠামোতে গত বছর ফের শুরু হয় এই কার্যক্রমটি। যাতে এইচপি কর্মসূচির কোচিং ডিরেক্টর হিসেব দায়িত্ব পালন করেন পল টেরি ও ম্যানেজার হিসেবে স্টুয়ার্ট কারপিন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি