তবুও আত্মবিশ্বাসী প্রাইম দোলেশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ১৮:১৪আপডেট : ১৭ জুন ২০১৬, ১৮:১৬

কোচ মিজানুর রহমান বাবুল। সুপার লিগের তৃতীয় রাউন্ডে শনিবার মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বুধবার প্রাইম ব্যাংকের কাছে হেরে কিছুটা চাপে রয়েছে দোলেশ্বর। তবে দলটির কোচ মিজানুর রহমান বাবুল আত্মবিশ্বাসী শিরোপা জয়ের ব্যাপারে।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের ২টি ম্যাচ হয়েছে, একটি আবাহনীর বিপক্ষে যার ফলাফল এখনও আমরা পাইনি। আর গত ম্যাচ আমরা হেরে গেছি। যেহেতু শুরু থেকেই আমরা বলে আসছি আমরা চ্যাম্পিয়নশিপ লড়াই করছি। ওই অবস্থানে এখনও আমরা রয়েছি। তবে শেষ ম্যাচটা হেরে আমাদের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। তবে আমি আশাবাদী ছেলেরা এতদিন যেমন ক্রিকেট খেলে এসেছে; এখন তা চেয়েও ভালো খেলবে। পরের তিন ম্যাচ জিতলে আমরা আবার শীর্ষে চলে আসবো।’

প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাটিং নিয়ে অসন্তুষ্টির কথা ঝরেছে বাবুলের কণ্ঠে। তিনি বলেন, ‘শেষ ম্যাচে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি, বিশেষ করে ব্যাটিং সাইড। যার ফলশ্রুতিতে আমরা খুব বাজে ভাবে হেরে গেছি।’

মোহামেডানও শেষ ম্যাচে বাজে ভাবে হেরেছে। শনিবারের ম্যাচে এটা ড়োলেশ্বরের জন্য কতটা সহায়ক হতে প্রশ্নে দোলেশ্বরের এই কোচ বলেন, ‘ দুই রকম প্রভাবও হতে পারে। একটি দল যখন হারতে থাকে তখন দেয়ালে পিঠ ঠেকে গেলে তারা কঠিন লড়াই করে। আবার মানসিকভাবে বিধ্বস্তও হতে পারে। আসলে এগুলো ভেবে কাজ নেই। আমাদের জয়ের জন্য ভালো ক্রিকেট খেলতে হবে।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম