শিরোপা লড়াই থেকে ছিটকে গেল মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১৭:০৬আপডেট : ১৮ জুন ২০১৬, ১৭:০৮

ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৫-১৬ মৌসুমে শিরোপার লড়াই থেকে ছিটকে গেলো ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। শেষ রাউন্ডের দুটি ম্যাচ জিতলেও শিরোপা জেতার কোনও সম্ভাবনা নেই মুশফিকুর রহিমের নেতৃত্বে খেলা দলটির। শনিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৭ উইকেটে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে হেরে শিরোপার রেস থেকে ছিটকে যায় দলটি। অন্যদিকে ম্যাচটি জিতে শিরোপার রেসে খুব ভালো করেই ঠিকে থাকলো প্রাইম দোলেশ্বর।

আগে ব্যাটিং করে মোহামেডান ৪৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। সৈকত আলী (৫১) ও আরিফুল হক (৪৮) ছাড়া কেউই দলের হাল ধরতে পারেননি। দোলেশ্বরের বোলারদের মধ্যে সানজামুল ইসলাম, রেজাউল করিম, নাসির হোসেন ও রাহাতুল ফেরদৌস দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আল আমিন হোসেন একটি উইকেট নিয়েছেন।

২১৪ রানের জবাবে খেলতে নেমে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গোলেশ্বর। ওপেনিং ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ ১৯ রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে রকিবুল হাসান ও রনি তালুকদার মিলে ৭৩ রানের জুটি গড়েন। রনি ব্যক্তিগত ২৮ রানে ফিরে গেলে শচীন বেবি ক্রিজে নামেন। থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন এই ভারতীয় ব্যাটসম্যান। এক প্রান্তে অপরাজিত থাকা রকিবুল হাসান চতুর্থ উইকেটে নাসির হোসেনকে সঙ্গে নিয়ে ৮৯ রানের জুটি গড়েন। রকিবুল হাসান ৮৬ ও নাসির ৫২ রানে অপরাজিত ছিলেন।

মোহামেডানের বোলারদের মধ্যে হাবিবুর রহমান, এনামুল হক জুনিয়র ও ফয়সাল হোসেন একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের