আরিফুলের ব্যাটে মোহামেডানের নাটকীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ১৭:৩৭আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:৪৩

ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ালটন প্রিমিয়ার লিগে সুপার লিগের চতুর্থ রাউন্ডে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয় মোহামেডান ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গুরুত্বহীন এই ম্যাচটিতে মোহামেডান ১ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংককে। এই জয়েও অবশ্য কোনও লাভ হচ্ছে না ঐতিহ্যবাহী ক্লাবটির। কেননা ১৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১৬ পয়েন্ট।
ম্যাচের শেষ দুই বলে মোহামেডানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। কিন্তু পঞ্চম বলে রান নিতে গিয়ে রান আউট হতে পারতেন শুভাশিষ রয়। আম্পায়ার সেই আউট দেননি। রুবলের থ্রোতে বলটি চলে যায় ফাইন লেগে। ব্যাটসম্যানরা আবারও ছুটলে রান আউটের আবেদন হয়। সেখানে শুভাশিষকে আউট না দিলে প্রাইম ব্যাংকের উইকেটকিপার সোহান আম্পায়ারের কাছে আগের আউট না দেওয়ার কারণ জানতে চাইলে কিছুটা উত্তেজনা কাজ করে। কিছুক্ষণ পর খেলা শুরু হলে রুবেলের শেষ বলে চার মেরে আরিফুল মোহামেডানের জয় এনে দেন। 

সোমবার টস হেরে আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে। যদিও শুরুতেই হোঁচট খায় তারা। দলীয় ৮ রানের মাথায় ওপেনার মেহেদী মারুফকে (৭) রানে হারায় প্রাইম ব্যাংক। এরপর দ্বিতীয় উইকেটে উন্মুক্ত চাঁদ ও জনি তালুকদারের জুটিটা ভালো হয়নি। দলীয় ৫৫ রানে ফিরে যান জনি তালুকদার। যেখানে তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ১২ রান। সঙ্গীকে হারিয়ে ফিরে যান ভারতীয় ক্রিকেটার উন্মুক্ত চাঁদও। তিনি ৬২ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রান করে আউট হয়েছেন। চতুর্থ উইকেটে নুরুল হাসান ও সাব্বির রহমান মিলে ৪২ রানের জুটি গড়েন। নুরুল হাসান ৩১ রান করে ফয়সাল হোসেনের শিকারে পরিণত হন।

এরপর শুরু হয় সাব্বিরের একার লড়াই। তার খেলা ৭৭ রানের ইনিংসের ওপর ভর করে প্রাইম ব্যাংক ২৪৪ রানের সাদামাটা সংগ্রহ পায়। ৬৬ বলে ৭ চার ও ৩ ছয়ে সাব্বির তার ৭৭ রানের মূল্যবান ইনিংসটি খেলেন। শেষ দিকে তাইবুর রহমানের ১২, শুভাগত হোমের ১১, রায়হান উদ্দিনের ১৫, রুবেল হোসেনের ১০ ও মনির হোসেনের ১৪ রানে প্রাইম ব্যাংক ২৪৪ রান স্কোর বোর্ডে জমা করে।

মোহামেডানের বোলারদের মধ্যে শহিদুল ইসলাম, ফয়সাল হোসেন, এনামুল হক জুনিয়র ও নাঈম ইসলাম সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া হাবিবুর রহমান ও শুভাশিষ রায় প্রত্যেকে একটি করে উইকেট নেন।

২৪৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এরপর ওয়ান ডাউনে নামা হাবিবুর রহমান দ্রুত ফিরে গেলে খাদে পড়ে যায় মোহামেডান। ওই খাদের কিনারা থেকে মুশফিকুর রহিম কিছুটা টেনে তোলেন। কিন্তু ব্যক্তিগত ৫০ রান করে তাইবুর রহমানের বলে মনির হোসেনকে ক্যাচ দিয়ে বিদায় নেন জাতীয় দলের এই টেস্ট অধিনায়ক। মুশফিকের বিদায়ের পর নাঈম ইসলামও চলে যান ১৯ রান করে। তখনোই হারের শঙ্কায় পড়ে দলটি।

কিন্তু আরিফুল হকের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় মোহামেডান। নাঈমের বিদায়ের পর আরিফুল ও মিলন মিলে ৬ষ্ঠ উইকেটে ৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কিন্তু মিলন ১২ রানে আউট হলে দায়িত্ব পড়ে অভিজ্ঞ ক্রিকেটার ফয়সাল হোসেন ডিকেন্সের ঘাড়ে। আরিফুল ও ডিকেন্স মিলে জয়ের বন্দরে নিয়ে যান মোহামেডানকে। সপ্তম উইকেটে এই দুইজন ৫৯ রান যোগ করেন।

আরিফুল হক তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এদিন। তিনি ৯৯ বলে ৬ চার ও ২ ছয়ে ১০৩ রানের গুরুত্বপুর্ণ এই ইনিংস খেলেন। এছাড়া ৩৮ বছর বয়সী ডিকেন্স ২৫ রান করে রান আউটের শিকার হন।

প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রুবেল হোসেন ও তাইবুর রহমান সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ আজিম ও রায়হান উদ্দিন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি