স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৬, ১৮:০৮আপডেট : ২৭ জুন ২০১৬, ১৮:১০

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজএক সময় বাংলাদেশের স্কুল ক্রিকেটের সঙ্গে জড়িত ছিল নির্মাণ গ্রুপ। সেই হিসেবে স্কুল ক্রিকেটের নাম ছিল নির্মাণ স্কুল। বাংলাদেশের ক্রিকেটে নির্মাণ স্কুল ক্রিকেট হয়ে আছে দারুণ এক মাইলফলক। দেশে ক্রিকেটারদের মূল জোগান ছিল সেটিই। আমিনুল ইসলাম, খালেদ মাহমুদসহ একসময় দেশের প্রায় সব শীর্ষ ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতেখড়ি ছিল এই নির্মাণ স্কুল ক্রিকেট। পুরনো সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গাঁটছড়া বেঁধেছে প্রাইম ব্যাংকের সঙ্গে। তাইতো চলতি টুর্নামেন্টসহ আগামী ৫ বছর প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে।
এবারের আসরে প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজ। সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে দিনাজপুর হাই স্কুলকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা জেতে তারা। ‘ম্যান অব দ্য’ ফাইনাল হয়েছেন রিফাত হাসান।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৫০ হাজার টাকার স্মারক চেক প্রদান করা হয়। রানার আপ দল ট্রফির সঙ্গে পেয়েছে ২৫ হাজার টাকার স্মারক চেক। প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি মাহবুবুল আনাম ও বিশেষ অতিথি হিসেবে প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে (ফেব্রুয়ারি) মাঠে গড়ায় প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। জেলার স্কুলগুলো থেকে বেরিয়ে আসে জেলা চ্যাম্পিয়ন। জেলার চ্যাম্পিয়নরা বিভাগীয় পর্যায়ে এসে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিভাগীয় চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে গত ২১ জুন শুরু হয় জাতীয় রাউন্ড। ফাইনালের মধ্য দিয়ে যার পর্দা নামলো আজ। টুর্নামেন্টে অংশ নেয় দেশের ৫৩৪ টি স্কুলের ১০,৮০০ জন ক্রিকেটার। চার মাসে দেশের বিভিন্ন ভেন্যুতে সর্বমোট ৯৬৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম