পিএসএল-এ খেলবেন ম্যাককালাম-মরগান

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৬, ১৫:১৫আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৬:৩০

পিএসএল-এ খেলবেন ম্যাককালাম-মরগান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে খেলতে সম্মতি জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম ও ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান।
চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। সেসময় টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় আসরের পিএসএল-এর পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারিতে।
এদিকে পিএসএল-এ অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল-এর পাঁচ ফ্র্যাঞ্চাইজি। এরফলে প্রথম আসরের ভিত্তিমূল্য থেকে ৯ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।
উল্লেখ্য, গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের বাছাই করা হয়। ক্যাটাগরিগুলো হলো- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভোদের মতো তারকা ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি