বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড অধিনায়ক মরগান

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৬, ২২:২৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২৩:১২

ইউয়ান মরগান রাজধানী ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইংলিশ দলপতি ইউয়ান মরগান। উল্লেখ আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরের কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। যদিও নিরাপত্তাজনিত কারণে সে সফর শঙ্কার মুখে পড়েছে। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে ইংল্যান্ড টিমের নিরাপত্তা নিয়ে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন মরগান।

মরগান বলেন, 'এই মুহূর্তে এটা খুবই উদ্বেগের বিষয়। আমরা সব সময়ই বড় সিদ্ধান্তের জন্য বোর্ডের ওপর নির্ভর করি। তারা প্রতিবেদন লেখে, পর্যবেক্ষণ করতে মানুষ পাঠায়। তারপর সিদ্ধান্ত নেয়'

সিরিজটি যদি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয় তাহলে ইংল্যান্ড কী করবে এমন প্রশ্নের জবাবে মরগান বলেন, 'যদি পরিস্থিতি সেরকম হয় তাহলে সেটা হতে পারে।'

প্রসঙ্গত, গত শুক্রবার গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে হামলার ঘটনা ঘটে। এতে ২০ জন জিম্মিকে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় দুইজন পুলিশ কমকর্তাও নিহত হন। পরে রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, অবশ্যই হামলার একটি প্রভাব পড়বে। তবে আমি আশা করি সিরিজ হবে। উল্লেখ্য, ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংল্যান্ডের।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের