রাতে মালয়েশিয়া যাচ্ছেন আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৬, ১৮:৫৮আপডেট : ১৪ জুলাই ২০১৬, ১৯:০৩

আল আমিন চারদিনের সফরে মালয়শিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার আল আমিন হোসেন। স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতেই তার মালয়েশিয়া ভ্রমণ। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় মালিন্দো এয়ারওয়েজের ফ্লাইটে মালয়শিয়া যাবেন তিনি। ফিরবেন ১৯ জুলাই, জাতীয় দলের ক্যাম্প শুরুর আগের দিন।

ঈদের আগে মালয়শিয়া যাওয়ার কথা থাকলেও প্রিমিয়ার লিগের ব্যস্ততার কারণে তা আর হয়ে ওঠেনি ঝিনাইদহ থেকে উঠে আসা এই ক্রিকেটারের। তাই আগামীতে ব্যস্ত মৌসুম শুরু হওয়ার আগে স্ত্রী-সন্তানকে নিয়ে ৪ দিনের অবকাশ যাপন সেরে আসতে চাইছেন তিনি।

আল আমিন বলেন, ‘বিশেষ কোনও পরিকল্পনা নেই। শুধু ঘুরার জন্যই মালয়শিয়া যাওয়া। অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল। কিন্তু সময় সুযোগ না হওয়ায় যেতে পারিনি।’

প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। ওই সিরিজের প্রস্তুতির জন্য আগামী ২০ জুলাই মিরপুর একাডেমিতে শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। মোট ৩০ জন ক্রিকেটার এই ক্যাম্পে অংশ নিচ্ছেন।

/আরআই/এমআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি