পেস বোলিং কোচের ব্যাপারে এখনও অন্ধকারে বিসিবি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৫:০৩আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৫:১৩

পেস বোলিং কোচের ব্যাপারে এখনও অন্ধকারে বিসিবি! বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ হিথ স্ট্রিক পদত্যাগ পত্র জমা দেওয়ার পর তার সঙ্গে নতুন করে কোনও চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৩ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন ঈদের আগেই টাইগারদের বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু এরপর ১২ দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে এখনও অন্ধকারেই রয়েছে বিসিবি!

শনিবার সংবাদ মাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন আরও ২-৩ দিনের কথা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিং কোচের ব্যাপারে এখনও কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’

জানা গেছে, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে কিংবা চামিন্দা ভাসের ব্যাপারেই বোর্ডের আগ্রহ রয়েছে। এদের দুইজনের মধ্য থেকে একজনকে টাইগারদের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। এরআগে রমানায়েকে ২০০৮ সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি দায়িত্ব পান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের।

অন্যদিকে ২০১৩ সালে তার জায়গাতেই শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক লঙ্কান পেসার ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি।

কোচ নিয়োগের স্লথ গতির সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত কিনা জানতে চাইলে আকরাম খান বলেন, ‘না। এই কারণে কোনও সমস্যা হয়নি।’

শনিবার আকরাম খান আরও জানান, তিন নির্বাচকের সঙ্গে ২ বছরের চুক্তি এরই মধ্যে করে ফেলেছে বোর্ড। যেটা শুরু হয়েছে ১ জুলাই থেকে।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম