মাশরাফির প্রশংসা অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন আল আমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ২০:০৯আপডেট : ১৬ জুলাই ২০১৬, ২০:১০

মাশরাফির প্রশংসা অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন আল আমিনসর্বশেষ প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে ৬৭২ রান এসেছে আল আমিন জুনিয়রের ব্যাট থেকে। এমন পারফরম্যান্সই আল আমিনকে প্রথমবারের মতো এইচপি ক্যাম্পে সুযোগ করে দেয়। আল আমিন এখানে নিজেকে শুধরাতে চান। পূর্ণাঙ্গ ক্রিকেটার হয়ে জাতীয় দলের জন্য প্রস্তুত হতে চান তরুণ এই অলরাউন্ডার।

২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষে মাশরাফি দুই তরুণের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তাদেরই একজন আল আমিন। মাশরাফির কথাগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন সেই আল আমিন।

ক্যাম্পে যোগ দিয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেন আল আমিন জুনিয়র। তারই চুম্বক অংশ বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো-

প্রশ্ন : প্রথমবারের মতো এইচপিতে। কেমন লাগছে?

আল আমিন : ভালো লাগছে। এখানে অনেক কিছু শিখতে পারবো। যা ভবিষ্যতে আমার ক্রিকেট ক্যারিয়ারে কাজে দেবে।

প্রশ্ন: ব্যাটিং নাকি বোলিংয়ের দিকে আপনার ফোকাস থাকবে?

আল আমিন : আমি আসলে নিজেকে ব্যাটিং অলরাউন্ডারই মনে করি। বলতে পারেন ব্যাটিং অলরাউন্ডারই। তবে যখন যেটা করি তখন নিজেকে ওটাই মনে করি।

 

প্রশ্ন : এইচপি নিয়ে কোনও পরিকল্পনা করেছেন কিনা?

আল আমিন : লক্ষ্য নির্ধারণতো অবশ্যই করেছি। এখন চিন্তাটা হচ্ছে-প্রিমিয়ার লিগে নিজের যে দুর্বলতাগুলো পেলাম সেসব নিয়ে কাজ করবো। আর ফিটনেসটা কিভাবে আরও একটু উন্নত করা যায় সেদিকে নজর দেবো। তবে জাতীয় দল নিয়ে এখন চিন্তা করছি না। এখানে ভালো করলে সামনে হয়তো ‘এ’ দলে খেলার সুযোগ পাবো। সব সময় আমি কাছেরটা নিয়েই চিন্তা করি।

প্রশ্ন: নিজের ব্যাটিং কিংবা বোলিংয়ের উন্নতির জন্য কি কি কাজ করবেন?

আল আমিন : এখানে এসেছি। কোচদের সঙ্গে কথা বলবো। কার কোন জায়গায় উন্নতি করতে হবে তা নিয়ে তারা কাজ করবেন। ব্যাটিংয়ে পেস বোলিং খেলা নিয়ে কাজ করা উচিত। আমাদের এখানে কিন্তু ওইরকম পেস বল খেলা হয় না। ৫০ ওভারের ম্যাচ হলে ৪০ ওভারই স্পিন খেলতে হয়। সেক্ষেত্রে আপনার অভ্যাসটা নেই।

প্রশ্ন : পছন্দের ব্যাটিং পজিশন কোনটি?

আল আমিন : আমি চার নম্বরে ব্যাটিং করতে পছন্দ করি। বড় রান করতে হলে এটি আদর্শ জায়গা।

প্রশ্ন : মাশরাফি আপনার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। সিনিয়রদের এমন মন্তব্য কতটা প্রেরণা যোগায়?

আল আমিন : আমি মনেকরি অনুপ্রেরণা যোগায়। কারণ মাশরাফি ভাইয়ের মতো একজন গ্রেট ক্রিকেটার যদি এমন বলে। তখন যে কারোর দায়িত্ব অনেক বেড়ে যায়। আমি সমানের দিকে তাকিয়ে আছি। ওখানে আমাদের ভালো করতে হবে। যেন কেউ না বলে এক বছর ভালো খেলেছে এরপর আর পারেনি।

 

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের