লাহোরে খেললে বিদেশি ক্রিকেটারদের ১৬ লাখ টাকা দেবে পিসিবি

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৬, ১৭:৩৭আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৭:৫৬

লাহোরে খেললে বিদেশি ক্রিকেটারদের ১৬ লাখ টাকা দেবে পিসিবি নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর থেকে দেশটিতে খেলতে আসছে না কেউই।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানে খেলার আগ্রহ তৈরি করতে এবার বড় অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। পাকিস্তান সুপার লিগের আগামী মৌসুমে লাহোরে খেলতে রাজি হলে বিদেশিদের অতিরিক্ত ২০ হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বসবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসর। প্রথম দিকে শোনা গিয়েছিল দ্বিতীয় আসরও বসবে আরব আমিরাতে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড চাচ্ছে এই আসর হোক লাহোরেই। সে ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারদের প্রলুব্ধ করতেই এই বাড়তি অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। লাহোরে খেলতে রাজি থাকা প্রতি বিদেশি ক্রিকেটারকে বাড়তি ২০ হাজার ইউএস ডলার (বাংলাদেশ টাকায় প্রায় ১৬ লাখ) বোনাস দেবে তারা।

পিএসএলের চেয়ারম্যান নিজাম শেঠি লাহোরে সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা ন্যূনতম ২০ হাজার ইউএস ডলার দেয়ার প্রস্তাব দিচ্ছি, যারা (বিদেশি) খেলতে রাজি আছে লাহোরে।’

শুধু টাকা দিলেই তো আর বিদেশিরা পাকিস্তানে খেলতে পারবেন না। সেক্ষেত্রে প্রয়োজন হবে নিজ নিজ ক্রিকেট বোর্ডের অনুমতি? এ বিষয়েও আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, পিএসএল-এর প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান