মুস্তাফিজকে বোলিং করতে দেখাটাও দারুণ: সাসেক্স অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০১৬, ১০:৪২আপডেট : ২২ জুলাই ২০১৬, ১০:৪৫

maxresdefault অনেক আশা নিয়ে মুস্তাফিজুর রহমানের সঙ্গে চুক্তি করেছিল ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্স। তবে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল ওয়ানডে কাপের শুরুতে আইপিএল নিয়ে ব্যস্ত ছিলেন কাটার মাস্টার। ফলে তাকে পায়নি সাসেক্স। আইপিএল শেষ করে দেশে ফিরলেও পাচ্ছিলেন না বিসিবির অনুমতি। এর মধ্যে ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

পুনর্বাসন ও বিশ্রাম নিয়ে অবশেষে ইংল্যান্ডে গেছেন মুস্তাফিজ। গতকাল রাতে সাসেক্সের হয়ে অভিষেকও হয়েছে তার। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে সাসেক্সের জয়ের নায়ক 'দ্য ফিজ'। ম্যাচের পর সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, 'মুস্তাফিজকে এখানে আনতে অনেক কষ্ট করতে হয়েছে। অনেককে এ নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। অবশেষে মুস্তাফিজ প্রমাণ করেছে সে কেন এত মূল্যবান। এখন আমরা বুঝতে পেরেছি সে কেন এত গুরুত্বপূর্ণ।'

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সাসেক্স অধিনায়ক বলেন, 'সে সত্যি খুব স্পেশাল বোলার। সে আজ যে পারফরম্যান্স করেছে তা দেখাটা সত্যি উপভোগ্য।'

লুক রাইট আরও বলেন, 'সে আজই এখানে উড়ে এসেছে। এখানে এসেই তাকে বল হাতে মাঠ নামতে হয়েছে। এখন আমাদের হাতে সত্যি বিশেষ প্রতিভা রয়েছে।'

/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম