ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০১৬, ১৩:৫২আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৩:৫৮

ক্যারিবীয়দের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনও দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে আফগানরা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। এই সিরিজে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যদিও ম্যাচগুলোর নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এ সম্পর্কে এসিবি প্রধান নির্বাহী শফিক স্টানিকজাই বলেছেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বিশেষ করে বিশ্বের অন্যতম সেরা কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমরা খেলার সুযোগ পাচ্ছি। এই টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দিকে আমরা তাকিয়ে আছি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।’

এর আগে আফগানিস্তান শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার সুযোগ পেয়েছিল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে ক্যারিবীয়দের ৬ রানে হারিয়েছিল আফগানিস্তান।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম