কাউন্টি মিশন শেষ মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০১৬, ১৬:৪১আপডেট : ২৭ জুলাই ২০১৬, ১৬:৪৯

কাউন্টি মিশন শেষ মুস্তাফিজের ইনজুরি নিয়ে বিস্তারিত আসতে সময় এখনও বাকি। তার আগেই সাসেক্স জানিয়েছে দিয়েছে আপাতত কাউন্টি মিশন শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের! নিজেদের ওয়েবসাইটে তারা জানিয়েছে দুর্ভাগ্যবশত ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলছেন না বাংলাদেশের তারকা এই পেসার।   

তারা জানিয়েছে, কাঁধের ইনজুরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্দেশেই পুনরায় এই সপ্তাহে স্ক্যান করানো হবে মুস্তাফিজের। এরপরেই তার চোটের বিস্তারিত জানা যাবে।

মুস্তাফিজ ইনজুরিতে থাকলেও তার দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেছে সাসেক্স।

উল্লেখ্য, মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে কোনও সুসংবাদ নেই আপাতত। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, বর্তমানে পাওয়া এমআরআই রিপোর্ট অনুযায়ী কাটার মাস্টারের অবস্থাটা এখনও পরিষ্কার নয়। এ কারণে পুনরায় মুস্তাফিজের এমআরআই করানো হবে।

২-৩ দিন পর ওই রিপোর্ট দেখে মুস্তাফিজের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান