বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০১৬, ০০:২২আপডেট : ১২ আগস্ট ২০১৬, ০০:২৫

বৃষ্টিতে ধুয়ে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিন ভারতের করা ৩৫৩ রানের জবাবে ভালোই শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষে ১ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে ফেলেছিল ক্যারিবিয়ানরা। তবে তৃতীয় দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি। বৃষ্টিতে ধুয়ে গেল তৃতীয় টেস্টের তৃতীয় দিন। একটি বলও মাঠে গড়ায়নি।

অশ্বিন এবং ঋদ্ধিমান সাহার সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৩ রান করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের অভিষেক হওয়া তরুণ পেসার আলজারি জোসেফ ৬৯ রানে ৩ উইকেট দখল করে সবার নজর কাড়েন। মিগুয়েল কামিন্স নেন ৫৪ রানের বিনিময়ে ৩ উইকেট। এছাড়া গ্যাব্রিয়েল ৮৪ রানে ২টি এবং চেজ ৭০ রান খরচায় ২টি উইকেট দখল করেন।

এরপর ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জনসন এবং ব্রাথওয়েট। কিন্তু দলীয় ৫৯ রানের মাথায় রান-আউট হয়ে ফিরে যান জনসন। এরপর ব্রাভোকে সঙ্গে নিয়ে নিরাপদে দিন পার করেন ব্রেথওয়েট। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১৮ রানে অপরাজিত থাকেন ড্যারেন ব্রাভো। তৃতীয় মাঠে নামার কথা ছিল তাদের। তবে বৃষ্টির হানায় মাঠেই নামতে পারেননি তারা।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের