আশরাফুলের ভাগ্য নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজির হাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৭:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৭:৫০

৩ বছরের নিষেধাজ্ঞা শেষে মুক্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এখন ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনও বাধা নেই তার। তবে বিপিএল ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও সেখানে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে লংগার ভার্সনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার খেলার বিষয়টি নির্ভর করছে জাতীয় দলের নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজিদের ওপর। আজ রবিবার মিরপুরে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। টুর্নামেন্ট কমিটির বৈঠক শেষে এমনটি জানান ‌‌‌তিনি। আশরাফুলের ভাগ্য নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজির হাতে

আকরাম খান বলেন, 'আশরাফুল ২০১৮ সালের পর বিপিএল খেলতে পারবে। দেশের বাইরে প্রথম শ্রেণির ম্যাচও ২০১৮ সালের পর খেলতে পারবে। আর বিসিএল-এ এনসিএল-এর সেরা পারফর্মাররা খেলে থাকে। সে হিসেবে আশরাফুলকে যদি বিসিএল-এর ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকরা চায় তাহলে তিনি খেলতে পারবেন। কেননা সে খেলার মধ্যে ছিল না। এছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।'

তিনি আরও বলেন, 'এই বিসিএল-এ জাতীয় দলের বেশির ভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়তো সবাই পুরোটা খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকত তারা বিসিএল খেলতে পারবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও বিসিএল খেলতে পারবে।'

আকরাম খান আরও যোগ করেন, 'এবারের বিসিএল ঢাকা ও চট্টগ্রামে আয়োজন হতে পারে। যেহেতু বিসিএল আমাদের সেরা ঘরোয়া ক্রিকেট, সেহেতু এটা আমরা সেরা ভেন্যুগুলোতেই আয়োজন করতে চাই। গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।'

এ সময় টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন বলেন, 'বিসিএল-এ এবার খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়তে পারে। আগে খেলোয়াড়দের ম্যাচ ফি ছিল ৪০ হাজার টাকা। এবার তা বেড়ে ৫০ হাজার টাকা হতে পারে। এছাড়া খেলোয়াড়দের ম্যাচ ফি'র ওপর ভ্যাট ও ট্যাক্স মিলিয়ে মোট ২৫ শতাংশ দিতে হবে।'

/আরআই/এমআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম