স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ইসিবির পরিদর্শক দল

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০১৬, ১২:৫৭আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৩:০৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবে ইসিবির পরিদর্শক দল ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিশ্চিত করতে কাল বুধবার ঢাকায় পা রাখতে যাচ্ছে ইসিবির নিরাপত্তা পরিদর্শক দল। ঢাকায় এসেই স্থানীয় নিরাপত্তা সংস্থা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার হাইকমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে পরিদর্শক দলটির।

ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তা এই দলটিতে থাকছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকাসন, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী ডেভিড লিথারডেল এবং ইসিবির ক্রিকেট অপারেশন্সের পরিচালক জন কার। মূলত রুটিন পরিদর্শনের অংশ হিসেবেই বাংলাদেশে আসছে ইসিবির এই নিরাপত্তা দল।

ইংল্যান্ডের সফরে আসার কথা ৩০ সেপ্টেম্বর। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে দুই দল। যদিও ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পর থেকে সফরটি হওয়া নিয়ে রয়ে গেছে সংশয়! এই নিরাপত্তা দলটির রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে কী হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘ইসিবির সঙ্গে কয়েক মাস ধরেই যোগাযোগ রেখে চলেছি। এখানে তাদের বৈঠকগুলোই গুরুত্ব পাবে। এছাড়া তারা যদি আরও শীর্ষ পর্যায়ের কর্তাদের সঙ্গে বৈঠক করতে চায়। আমরা সেটাও আয়োজন করবো।’

উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিরাপত্তাহীনতার শঙ্কায় অস্ট্রেলিয়া নিজেদের প্রত্যাহার করে নিলেও বাংলাদেশে বৈশ্বিক এই টুর্নামেন্ট খেলতে আসে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। আর সে কারণেই সিরিজটি হওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী