ইংল্যান্ডের সব দাবি পূরণ করতে প্রস্তুত বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৬:২০আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ১৬:২৬

ইংল্যান্ডের সব দাবি পূরণ করতে প্রস্তুত বিসিবি শিডিউল অনুযায়ি আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের। সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে খেলবে ইংলিশরা। তবে সবকিছু নির্ভর করছে আজ বুধবার বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর। তারা ইতিবাচক রিপোর্ট দিলেই সফরটি আলোর মুখ দেখবে।

এদিকে ইংল্যান্ডকে তাদের চাহিদা মতো সকল প্রকার নিরাপত্তা সুবিধা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বুধবার সাংবাদিকদের বলেন, ‘দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, ইংল্যান্ডের জন্য ঠিক তেমন পরিকল্পনাই থাকবে। এছাড়া তারা (ইংল্যান্ড) যদি বাড়তি কিছু চায়, সেক্ষেত্রে আমাদের তা দেওয়ার চেষ্টা করবো। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আমাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। আমরা তাদের যে কোনও চাহিদাই পূরণ করতে সক্ষম।’

মূলত রুটিন ওয়ার্ক হিসেবেই ভারত থেকে বুধবার বাংলাদেশ সফরে এসেছে নিরাপত্তা পর্যবেক্ষক দলটি। আজ তারা ইংল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করবেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তারা। আগামী ১৯ আগস্ট তারা চট্টগ্রামে যাবেন। সেখানে ভেন্যু ও হোটেলের সুবিধাগুলো দেখভাল করবেন।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেন, ‘মূলত রুটিন ওয়ার্ক হিসেবে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ডের নিরাপত্তা পরিদর্শক দল। ইংল্যান্ড দল যেখানে যেখানে খেলবে তারা সেসব জায়গা পরিদর্শন করবেন। হোটেল এবং অনুশীলন সুবিধাগুলো পর্যবেক্ষণ করবেন। এছাড়া আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা এবং মেডিক্যাল পরিকল্পনা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের নিরাপত্তা বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে দলটি।’

ইংল্যান্ডের নিরাপত্তা দলটির প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। তবে এই ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী কিছু জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে আমরা কিছু জানি না।’

চারদিনের সফর শেষ করে নিরাপত্তা প্রতিনিধি দলটি ২০ আগস্ট ঢাকা ত্যাগ করবে। দেশে ফিরে তারা ইসিবিকে রিপোর্ট দেবে। কবে নাগাদ নিশ্চিত হওয়া যাবে ইংল্যান্ডের আসার বিষয়টি এমন প্রশ্নে বিসিবি সিইও বলেন, ‘কোনও দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হওয়ার আগে এটা একটি প্রক্রিয়া। যে কোনও সফরের আগেই এটা হয়ে থাকে। ইতোমধ্যেই তারা ভারত সফর শেষ করে এসেছে। দেশে ফিরে গিয়েই হয়তো রিপোর্ট দেবে। আশা করি দ্রুতই আমরা এ ব্যাপারে জানতে পারবো।’

/আরআই/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম