বৃষ্টির বাধায় শীর্ষস্থান হারালো ভারত

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ২০:০৩আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২০:০৫

বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। তাই আড্ডায় মশগুল কোহলিরা। বৃষ্টির বাধায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার শেষ টেস্ট ড্র হয়েছে। সোমবার পঞ্চম দিনেও খেলা চালানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কুইন্স পার্ক ওভালের টেস্টটি ড্র ঘোষণা করা হয়।

এরই কল্যাণে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারালো ভারত। এক নম্বরে উঠে গেছে মিসবাহ-উল-হকের পাকিস্তান।

ওয়েস্ট ইন্ডিজ-ভারত চতুর্থ টেস্টে চার দিনে খেলা হয়েছে মোটে ২২ ওভার। মাঠ খেলার উপযোগী না হওয়ায় পঞ্চম দিন স্থানীয় সময় সাড়ে ৯টায় টেস্ট ড্র ঘোষণা করেন আম্পায়াররা। ফলে ৪ টেস্টের সিরিজ ২-০তে জিতে নিল ভারত।

গত বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন বৃষ্টির ফাঁকে যা খেলা হয় তাতে ২ উইকেটে ৬২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩২ ও মারলন স্যামুয়েলস ৪ রানে অপরাজিত।

১১১ পয়েন্ট নিয়ে টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। এরপর রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

/এমআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম