ইংলিশদের অতীত বাংলাদেশ সফরের পক্ষে!

ফয়সাল ইসলাম
২৫ আগস্ট ২০১৬, ১৪:২২আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৪:৫২

বাংলাদেশ সফরের আশা জাগাচ্ছে ইংলিশদের অতীত ইতিহাস ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সবকিছু চূড়ান্ত হওয়ার কথা আজ বৃহস্পতিবার। সিরিজটি হওয়া নিয়ে ‘পেন্ডুলাম’ পরিস্থিতি বিরাজ করলেও `ইংল্যান্ড দল বাংলাদেশ সফরে আসবে' সেই সংবাদে অক্সিজেন দিচ্ছে ইংলিশদের অতীত ইতিহাস! এই সফরে তিনটি ওয়ানডে ‍ও দুটি টেস্ট খেলার কথা। 
শুরু করা যাক ২০০১ সালের ইংল্যান্ডের ভারত সফর নিয়ে। তখন ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে আলকায়েদার সন্ত্রাসী হামলার পরই বেঁকে বসেছিলেন কিছু্ ইংলিশ ক্রিকেটার। নিরাপত্তাহীনতার আশঙ্কায় সফরটি বাতিল না হলেও স্কোয়াড থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন পেসার অ্যান্ড্রু ক্যাডিক ও রবার্ট ক্রফট।
পেসার অ্যান্ড্রু ক্যাডিকতবে সফরে যাওয়ার সিদ্ধান্তে ছিলেন মারকাস ট্রেসকোথিক, অলরাউন্ডার ক্রেইগ হোয়াইট ও বাঁহাতি স্পিনার অ্যাশলে জাইলস। আর বাকি ৫ ক্রিকেটারকে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া হয়েছিল। এমনকি ওই সময় অধিনায়ক নাসের হুসেইনও শঙ্কা প্রকাশ করেছিলেন নিরাপত্তা নিয়ে। তারপরেও দলটির নেতৃত্বে ছিলেন তিনি। একইভাবে আশঙ্কা প্রকাশ করলেও বর্তমান ইংলিশ দলটিকে বাংলাদেশ সফরের ক্ষেত্রে ব্যক্তিগত মতকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন সীমিত ওভারের অধিনায়ক এয়োইন মরগান। কিন্তু সিরিজ বাতিলের বিষয়ে কোনও কথা বলেননি তিনি। তার পরেও সিদ্ধান্ত নির্ভর করছে সার্বিক পরিস্থিতি নিয়ে ইসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
একইভাবে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর সিরিজ অসমাপ্ত রেখেই ফিরে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সফর বাতিল করেনি ইংলিশরা। এরপর টেস্টের ভেন্যু পরিবর্তন করে চেন্নাই ও মোহালিতে দু’টি টেস্ট খেলতে আবার ভারতে যায় ইংলিশ দলটি।
একইভাবে এ বছরে বাংলাদেশ অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া দল প্রত্যাহার করে নিলেও বাংলাদেশে ঠিকই এসেছিল ইংল্যান্ড।

সফরটি হওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না হলেও বোর্ড সূত্রে জানা গেছে, কিছু পরিবর্তন আসতে পারে সফরের ভেন্যুর প্রস্তাবনা নিয়ে। সম্প্রতি ইংল্যান্ডের জনপ্রিয় পত্রিকা টেলিগ্রাফের বরাত দিয়ে গত মঙ্গলবার হোটেল থেকে মাঠে; মাঠ থেকে হোটেলে যাওয়ার বিষয়ে তাদের নিরাপত্তাহীনতার বিষয়টি নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচটি ফতুল্লায় খেলার কথা থাকলেও নিরাপত্তার কথা ভেবে মিরপুর স্টেডিয়ামে হতে পারে এই ম্যাচটি। এরফলে আশঙ্কার হারটা কমবে বলেই মনে করে ইংল্যান্ড।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের