সবার নিরাপত্তার দায়িত্ব নেবে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০১৬, ১৯:১৪আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৯:১৫

সবার নিরাপত্তার দায়িত্ব নেবে বিসিবিইংল্যান্ডের সমর্থকদের নিরাপত্তা নিয়েও চিন্তিত ইসিবি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে। শুক্রবার এ নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘শুধু খেলোয়াড় নয়, ইংল্যান্ড থেকে যত দর্শক-সমর্থক, সাংবাদিক কিংবা খেলোয়াড়দের পরিবার যারাই আসবে। আমাদের যদি আগে থেকে জানানো হয়, কোথায় থাকবে এবং তাদের বিস্তারিত পরিচয়। সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদের থাকার জায়গায় যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবো। এছাড়া মাঠের ভেতরে ওদের আলাদা নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করা হবে। শুধু খেলোয়াড় নয়, সকলের ব্যবস্থাই করবো আমরা। আমার দৃঢ় বিশ্বাস ইংল্যান্ডের এই সফর নিয়ে কোনও ঝামেলা হবে না।’

ইসিবি থেকে বলা হয়েছে সফরে খেলোয়াড়দের আসা কিংবা না আসার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে খেলোয়াড়দের ওপর। ইসিবি এ ব্যাপারে খেলোয়াড়দের কোনও চাপ প্রয়োগ করবে না। বিষয়টি খুবই সাধারণ উল্লেখ করে পাপন বলেন, ‘খেলোয়াড়দের জন্য নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ওরা খেলোয়াড়দের জন্য বিষয়টি উন্মুক্ত রেখেছে। এখানে কারও যদি ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। আমাদের তরফ থেকে আমরা এতটুকুই বলতে পারি, বাংলাদেশের সরকার যে নিরাপত্তা পরিকল্পনা দিয়েছে তার চেয়ে অনেক বেশি নিরাপত্তা পাওয়া যাবে।’

এটা কূটনৈতিক সাফল্য, এখানে যেহেতু ক্রিকেটারদের আসা না আসার স্বাধীনতা থাকবে। সেহেতু সেরা ক্রিকেটারদের আনার ব্যাপারে আপনাদের কোনও প্রচেষ্টা থাকবে কিনা জানতে চাইলে পাপন বলেন, ‘কোনও একটা খেলোয়াড়ের আসা না আসা তার ব্যাপার। এখানে আমাদের বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করাটা কঠিন। হয়ত বাংলাদেশের কোনও খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ থাকলে এটা সম্ভব। তবে আমরা বলে দিতে পারি, তোমরা আসো এখানে। খেলার জন্য এটা নিরাপদ। এটা বলা ছাড়া তেমন কিছুই করার নেই। আমার ধারণা তাদের সেরা দল আসবে।’

উল্লেখ্য, গত ১৭ আগস্ট ঢাকায় আসে ইসিবির নিরাপত্তা পরিদর্শক দল। মিরপুর, চট্টগ্রাম ও ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে দলটি। ইংল্যান্ডে ফিরে গিয়ে বৃহস্পতিবার বিকালে ইসিবির কাছে তাদের প্রতিবেদন জমা দেয় পরিদর্শক দল। খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে  ইসিবি বাংলাদেশে সফর করার সিদ্ধান্ত নেয়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি