নিউজিল্যান্ড সিরিজের আগেই টাইগারদের স্পিন কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৮

নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ না দেওয়ায় রুয়ান কালপাগেকে ছাঁটাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর থেকেই স্পিন বোলিং কোচের খোঁজ করতে থাকে বিসিবি। এসময়ে স্পিন বোলিং কোচ ছাড়াই চলে টাইগারদের স্কিল অনুশীলন ক্যাম্প। তবে আগামী নিউজিল্যান্ড সিরিজের আগেই স্পিন বোলিং কোচ পেতে পারেন সাকিব-জুবায়ের-তাইজুলরা।
শুক্রবার সকালে এমনটাই বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিঙ্গাপুর থেকে ফিরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচিংয়ের পদটা আমাদের এখনো খালি আছে। আমরা বিষয়টা দেখছি। যদিও ইংল্যান্ড সিরিজের আগে স্পিন কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে না। আমরা চাচ্ছি নিউজিল্যান্ড সিরিজের আগে ভালো মানের একজন স্পিন বোলিং কোচ নিয়োগ দিতে। তার সঙ্গে চুক্তিটা হবে দীর্ঘমেয়াদী।’
এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন আরও যোগ করে বলেন, ‘সমস্যাটা হচ্ছে স্পিন বোলিং কোচ আমরা যে ধরনের চাচ্ছি তেমন কাউকে পাচ্ছি না। এখন যারা আছেন তাদের মধ্য থেকেই নেওয়ার চেষ্টা করবো। আশা করি ভালো কোচ নিয়োগ দেওয়া সম্ভব হবে।’

উল্লেখ্য, গত ১৬ আগস্ট স্পিন কোচ রুয়ান কালপাগের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দিন যোগ না দেওয়ায় বিসিবি তাকে ছাঁটাই করার সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দেয়।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম