তাসকিনকে নিয়ে আত্মবিশ্বাসী সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৬, ২০:০১

তাসকিনকে নিয়ে আত্মবিশ্বাসী সুজন বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবে পরীক্ষা দিয়েছেন তাসকিন। পরীক্ষার ফলাফল পেতে অপেক্ষা করতে হবে ২-৩ সপ্তাহ। যদিও তার পরীক্ষার ফলাফলের ব্যাপারে আশাবাদী জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
তার বিশ্বাস তাসকিন শতভাগ নিখুঁত হয়েই ফিরবেন, ‘অবশ্যই শতভাগ নিখুঁত হয়েই ফিরবে ও। তাসকিনের যে সমস্যাগুলো ছিলো আমার মনে হয় না এটা বড় কোন সমস্যা। বিশ্বের ১০০টা খেলোয়াড় খুঁজে নিয়ে আসলে, দেখা যাবে এদের প্রত্যেকের মধ্যেই ছোট-খাটো কোনও সমস্যা থাকবেই।’ সঙ্গে যোগ করলেন, ‘বলা হচ্ছে তাসকিনের বাউন্সারে সমস্যা আছে। জোরে বল করলে এমন একটু আধটু হবেই। এছাড়া ওর ডেলিভারিটা যে একটু সাইড থেকে আসতো সেটা ঠিক করা হয়েছে। আশা করি ও নিখুঁতভাবে ফিরতে পারবে।’
আগামী ২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেখানে তাসকিনকে পাওয়ার ব্যাপারে পুরোপুরি আশাবাদী সুজন, ‘আমি মনে করি তাসকিনকে আফগানিস্তান সিরিজের আগেই আমরা পাবো। আইসিসি ২২ সেপ্টেম্বররের মধ্যে রেজাল্ট দেবে। সবমিলিয়ে তার রেজাল্ট ইতিবাচক হবে বলেই বিশ্বাস।’
/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম