টঙ্গির নিহতদের পরিবারের প্রতি সাকিবের সমবেদনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৫

টঙ্গির নিহতদের পরিবারের প্রতি সাকিবের সমবেদনা শনিবার ভোর ৬টায় টঙ্গির শিল্প এলাকার টাম্পাকো ফয়েলন লিমিটেডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাঁচ তলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ২৫ জন। আহত হয়েছে অন্তত অর্ধশত মানুষ। দশ শ্রমিক নিখোঁজের খবরও পাওয়া গেছে। অনেকটা সময় পেরিয়ে গেলেও আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।
এই ঘটনায় সাকিব আল হাসান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। সেই সঙ্গে আহত শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেল বলেও তার আশা।

রবিবার বিকালে ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি সত্যি মর্মান্তিক। আমরা আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃষ্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার।’
/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম