যে কারণে বাংলাদেশ সফরে ডাক পেলেন ব্যাটি

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩২

গ্যারেথ বেটি। দীর্ঘ ১১ বছর পর বিস্ময়করভাবেই বাংলাদেশ সফরে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন ৩৮ বছর বয়সী গ্যারেথ ব্যাটি। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জেগেছে কেনও এই অফ স্পিনারকে দলে ডেকেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। উত্তর পেতে ফিরে যেতে হবে ২০০৩ সালের ঢাকা টেস্টে! ২২ অক্টোবর ঢাকায় দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছিল ব্যাটির। অলোক কাপালিকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম উইকেটটি নিয়েছিলেন। একইভাবে ২০০৫ সালে বাংলাদেশের ইংল্যান্ড সফরেও উইকেট পেয়েছিলেন। তাই বাংলাদেশ সফরে বেটির সেই স্পিন দক্ষতাকে কাজে লাগাতেই তাকে দলে ভিড়িয়েছে ইসিবি।

চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার সময় ব্যাটি পা দেবেন ৩৯ বছর বয়সে। তখন ফের উইকেট তুলে নিলে সেটি হবে তার ক্যারিয়ারের ১২তম টেস্ট উইকেট!

শুধু তাই নয়, এই সফরে তার সঙ্গে থাকা তিন স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বেটি। তাই ইসিবি মনে করছে উপমহাদেশে ওই তিন স্পিনারকে ভালোভাবেই গাইড করতে পারবেন তিনি। একই কথা মনে করছেন ব্যাটিও, ‘এই বিষয়ে এখনও কারও সঙ্গে কথা হয়নি। তবে তারা আমার কাছ থেকে যা চাইবে আমি সেটি দিতে পারবো।’

দীর্ঘ ১১ বছর পর দলে ডাক পাওয়াটাকে পরাবাস্তব হিসেবেই অ্যাখ্যা দিয়েছেন ব্যাটি, ‘এটা সত্যিই বাস্তবের সঙ্গে যায় না। আমাকে যেভাবে ফোন করা হয়েছে তাতে আমি সত্যিই গর্ববোধ করছি।’  

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি