ক্রিকেটার আশরাফুলের বাবা আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪২

বাবার সঙ্গে আশরাফুল ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিন মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলা ট্রিবিউনকে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করে আশরাফুল জানান, 'গত ১১ সেপ্টেম্বর থেকে আব্দুল মতিন হাসপাতালে ভর্তি ছিলেন। ২০০৬ সালে তার হার্ট অপারেশন হয়। এরপর গত মে মাসে হার্টে ব্লক থাকায় রিং পরানো হয়। হঠাৎ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তাকে শক দেওয়া হলে হৃদক্রিয়া পুনরায় চালু হয়। এরপর রাত ১টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

বাবার সঙ্গে আশরাফুল আশরাফুল তার বাবার রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও জানান, 'রাতেই মরদেহ ব্রাক্ষ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।'
এর আগে গত ২৩ মে হঠাৎ ‘হার্ট অ্যাটাক’ করলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল ভর্তি করা হয়। প্রায় চার দিন সিসিইউতে থাকার পর বেশ কিছুদিন বারডেম হাসপাতালে ছিলেন।

২০০৬ সালে একবার ‘হার্ট অ্যাটাক' করেন আব্দুল মতিন। গত ৯ মে বুকের ব্যাথা উঠলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তারের পরামর্শে তার হার্টে রিং পরানো হয়।

/আরজে/আরআই/এনএস/এমপি/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম