প্রথম দিনের শুরুটা ভারতের, শেষটা নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩৭

প্রথম দিনের শুরুটা ভারতের, শেষটা নিউজিল্যান্ডের দিনটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে নিশ্চিত। ৫০০তম টেস্ট খেলার মাইলফলক ছোঁয়া বলে কথা! অবশ্য দিনের শেষভাগটা হয়তো ভুলেই যেতে চাইবেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। দুর্দান্ত শুরুর পর কানপুর টেস্টের প্রথম দিনটা রাঙিয়ে নিতে পারেনি যে স্বাগতিকরা। নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে প্রথম দিন শেষ করেছে তারা ৯ উইকেটে ২৯১ রানে। দ্বিতীয় দিন শুরু করবেন রবীন্দ্র জাদেজা (১৬*) ও উমেশ যাদব (৮*)।
অথচ প্রথম দিনের অর্ধেকটা ছিল ভারতের। ৫০০তম টেস্টের টস জয় দিয়ে প্রথম ‘উপহার’ পায় ভারত। আর সেটা আরও মধুর করে তোলেন দুই ওপেনার লকেশ রাহুল ও মুরালি বিজয়। ঝোড়ো ব্যাটিংয়ে লকেশ এগোলেও মুরালি ব্যাট করেছেন দেখে-শুনে। লকেশকে সে জন্য চড়া মূল্যও দিতে হয়েছে, সেট হয়েও ৩৯ বলে ৩২ রান করে এই ওপেনার ফেরেন মিচেল স্যান্টনারের বলে। বাঁহাতি এই কিউই স্পিনারের বিষেই নীল ভারত। পরে যে তার বলেই ফিরেছেন চেতশ্বর পূজারা ও রোহিত শর্মা! লকেশ আউট হওয়ার পর মুলারিকে সঙ্গী করে দুর্দান্ত এক জুটি গড়েছিলেন অবশ্য পূজারা। দুজনই হাফসেঞ্চুরি পূরণ করে বাড়িয়ে নিয়েছেন দলের রান। যদিও স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে পূজারা (৬২) ফিরলে ভাঙে তাদের ১১২ রানের জুটি। খানিক পর ঈশ সোদির বলে ফেরেন মুরালিও (৬৫)।
পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতের বিপর্যয়ের শুরুটা ওখান থেকে। চাপ থেকে দলকে টেনে তুলতে মাঠে আসা অধিনায়ক বিরাট কোহলিও শট বলের শিকার হয়ে দ্রুত ফেরেন প্যাভিলিয়নে। নাইল ওয়াগনারের বলে আউট হওয়ার আগে তিনি করেছেন মাত্র ৯ রান। উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন আজিঙ্কা রাহানেও (১৮)। সেট হয়ে গিয়েছিলেন অবশ্য রোহিত। তার হাত ধরে বিপর্যয় কাটিয়েও উঠেছিল স্বাগতিকরা, কিন্তু ফর্মের তুঙ্গে থাকা স্যান্টনারের আঘাতে আবার এলোমেলো হয়ে যায় সব। ৩৫ রানে আউট হন রোহিত। তাকে যোগ্য সঙ্গ দেওয়া রবিচন্দ্রন অশ্বিনও ফেরেন পর পরই ৪০ রান করে। সব মিলিয়ে ১৬ রান যোগ করতে ৪ উইকেট হারালে দিনের শেষ ভাগটা ভারতীয় সমর্থকদের জন্য রূপ নেয় চরম হতাশায়।
/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের