২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বিসিবি একাদশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৭

২৩৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বিসিবি একাদশ বিসিবি একাদশের বোলারদের তোপে আফগানিস্তান ২৩৩ রানেই অলআউট। ফতুল্লা স্টেডিয়ামে আফগান ব্যাটসম্যানদের বেধে রাখার কৌশলটা ভালোভাবেই দেখিয়ে দিলেন মিরাজ-রনি-শুভাশীষ-আলাউদ্দিনরা। বিসিবি একাদশ শুক্রবার চার পেসার, দুই ডানহাতি স্পিনার ও এক বাঁহাতি স্পিনার নিয়ে মাঠে নামে। ফতুল্লায় পেসারদের তান্ডবে আফগান ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলে শুরুতেই। বিসিবি একাদশ একমাত্র প্রস্তুতি ম্যাচে ২৩৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করছে।
আফগানিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচে সুযোগ পাওয়া তিন ক্রিকেটার বিসিবি একাদশের হয়ে শুক্রবার প্রস্তুতি ম্যাচ খেলছেন। ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাব্বির রহমান রুম্মন। মোসাদ্দেক দুই ওভার বোলিং করে উইকেট শূন্য ছিলেন। দুই ওভারে ১২ রান খরচ করেছেন এই ডানহাতি অফ স্পিনার।
যদিও ২০ জনের পুলে থাকা মেহেদী হাসান মিরাজ, আলাউদ্দিন বাবু ও শুভাশীষ রায় দারুণ বোলিং করেছেন এদিন। মিরাজ ও আলাউদ্দিন বাবু সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন। মিরাজ ৮ ওভারে ৪৮ রান  এবং আলাউদ্দিন বাবু ৮.২ ওভারে ৩২ রান খরচ করেছেন।
টসে জিতে বিসিবি একাদশের অধিনায়ক ইমরুল কায়েস ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। দলীয় ৩০ রানে আবু হায়দার রনির অফ স্ট্যাম্পের বাইরের বলটি খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন কুমার দাসের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন নওরোজ মঙ্গল ১০ রান করে। সঙ্গীর বিদায়ের পর ফিরে যান আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদও। তিনি আলাউদ্দিন বাবুর বলে বোল্ড হন ব্যক্তিগত ১৭ রানে।
হাসমতউল্লাহ শাইদির সর্বোচ্চ ৬০ রানে মূলত আফগানিস্তানের স্কোর ২৩৩ দাঁড়ায়।  ৯৬ বলে ৫ চার ও ১ ছয়ে তিনি তার ৬০ রানের ইনিংসটি সাজিয়েছেন। অন্য ব্যাটসম্যাদের মধ্যে মীরওয়াইজ আশরাফ অপরাজিত ৩২, আজগর স্টানিকজাই ৩১ এবং রশিদ খান ৩০ রান করেন।

বিসিবি একাদশের পক্ষে মিরাজ ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আবু হায়দার রনি ও শুভাশীষ প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম