নিজের ‘বিশেষ’ দুটি ওভারকে টার্নিং পয়েন্ট বললেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৪০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ০০:৫৮

নিজের ‘বিশেষ’ দুটি ওভারকে টার্নিং পয়েন্ট বললেন সাকিব আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে কোনঠাসা অবস্থা থেকে জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ের পেছনে অবদান দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। গুরুত্বপূর্ণ সময়ে সাকিবের দুটি ওভারই আফগানদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে আনে। ৪১ ও ৪৬ তম ওভারই টার্নিং পয়েন্ট বলে উল্লেখ্য করেন সাকিব, ‘আমার কাছে মনে হয় আমার ৪১তম ওভারে ১ রান এবং ওদের বড় একটা জুটির পর আমার ব্রেক থ্রু টাই ম্যাচের টার্নিং পয়েন্ট।
আফগান দুই মিডল অর্ডার ব্যাটসম্যান যখন টাইগারদের কাছ থেকে ম্যাচটি ছিনিয়ে নিয়ে যাচ্ছিলেন; তখনই ত্রাতাকর্তার ভূমিকায় সাকিব। তৃতীয় উইকেট জুটিতে রহমত শাহ ও হাসমতউল্লাহ মিলে ১৪৪ রানের রেকর্ড জুটি গড়েন। তারা দুজন মিলে জয়ের পথে নিয়ে যাচ্ছিলেন দলকে। দলীয় ৪১তম ওভারে এবং নিজের নবম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে এগিয়ে এসে মারতে গিয়ে মুশফিকের হাতে স্ট্যাম্পড হন রহমাত শাহ। ওটাই বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট।

এছাড়া ৪৭তম ওভারে মাশরাফি যখন সাকিবের হাতে বল তুলে দেন, তখন আফগানদের জয়ের জন্য প্রয়োজন ২৮ রান। সাকিব মাত্র ১ রান খরচ করেন ওই ওভারে।
/আরআই/কেআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম