ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে নিউজিল্যান্ডকে! কারণ দ্বিতীয় ইনিংসে লিড ৩৩৯ রান স্বাগতিকদের। আর কলকাতার ইডেনে চতুর্থ ইনিংসে সফরকারী কোনও দলের সর্বোচ্চ সংগ্রটা যে ২৩৩! সে হিসেবে আগের রেকর্ডটাকেই ভাঙতে হবে কিউইদের। ১৯৬১-৬২ সালে ইংল্যান্ডই করেছিল এই স্কোর।
ভারত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ৮ উইকেটে ২২৭ রান। লিড বাড়ালেও দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের তোপে ভালোই ভুগেছিল স্বাগতিক ব্যাটসম্যানরা। কিন্তু রোহিত শর্মার দৃঢ় চেতা ব্যাটিংয়ে সেই পরিস্থিতি সামাল দেয় কোহলির দল। শর্মা আউট হন ৮২ রানে। এছাড়া এখনও ক্রিজে আছেন সাহা। ব্যাট করছেন ৩৯ রানে। সঙ্গে আছেন ভুবনেশ্বর কুমার ৮।
কিউইদের পক্ষে তিনটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও স্যান্টনার। দুটি উইকেট নেন বোল্ট।
/এফআইআর/








