বিসিবির নিরাপত্তা কর্মকর্তার হাতে লাঞ্ছিত ক্রীড়া সাংবাদিক!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৯:২৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:৩২

বিসিবির নিরাপত্তা কর্মকর্তার হাতে লাঞ্ছিত ক্রীড়া সাংবাদিক! বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে চলাকালীন শেরে বাংলা স্টেডিয়ামে নিরাপত্তা বলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েছিলেন মেহেদী হাসান নামের এক মাশরাফি ভক্ত। আর এ নিয়ে বিসিবির নিরাপত্তা অবস্থা নিয়ে রিপোর্ট করার জেরে এক সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বিসিবিরই এক নিরাপত্তা কর্মকর্তা!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবারই। এদিন ফতুল্লা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সংবাদ সম্মেলনের পরই ইংরেজী দৈনিক দ্য নিউ এজ-এর ওই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করেন বিসিবির নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলী। পেশাগত কারণে বিসিবির ফটোগ্রাফারের কাছে মোহাম্মদ আলীর ছবি চাওয়ার জের ধরেই তিনি এমন আগ্রাসী মনোভাব দেখিয়েছেন বলে জানান সেখানে উপস্থিত ক্রীড়া সাংবাদিকরা। তারা জানান, মোহাম্মদ আলী ওই সাংবাদিককে ধমক  এবং নানাভাবে ভয়ভীতি দেখান। এমনকি তার শার্টের কলার ধরেও টেনে ধরেন।  এই ঘটনায় বিমূঢ় ওই সাংবাদিক এ ব্যাপারে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে এ ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে ফতুল্লা স্টেডিয়াম।  উপস্থিত সাংবাদিকরা এ ব্যাপারে বিসিবি সভাপতি  নাজমুল হাসানের কাছে লিখিত অভিযোগ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা সমন্বয়কের পদ থেকে মোহাম্মদ আলীর অপসারণ দাবি করেছেন।  অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। কিন্তু বিসিবি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের