চট্টগ্রামে টাইগারদের প্রতিপক্ষ শুধু ইংলিশরা নয়, বৃষ্টিও!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১১ অক্টোবর ২০১৬, ১৩:১৮আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৩:২১

চট্টগ্রামে টাইগারদের প্রতিপক্ষ শুধু ইংলিশরা নয়, বৃষ্টিও! ঢাকায় প্রথম পর্ব শেষ করে দুইদল এখন চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ১-১ । স্বাভাবিকভাবেই সিরিজের শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে। টাইগাররা যে কোনও মূল্যে সিরিজ জিততে মরিয়া। ইংলিশরা মরণ কামড় দেওয়ার অপেক্ষায়! কিন্তু একজন আরেকজনের কঠিন প্রতিপক্ষ হওয়া স্বত্ত্বেও দুইজনের অপর প্রতিপক্ষ হয়ে উঠছে বৃষ্টি!

প্রথম ম্যাচটি বাংলাদেশ মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে পরাজিত হয়েছিল ইংলিশদের কাছে। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে মাশরাফি বাহিনী। মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনায় চট্টগ্রামে দুই দলের মধ্যে উত্তাপ ছড়াচ্ছে! তারপরও এসব কিছু ছাপিয়ে দুইদলের এখন প্রধান প্রতিপক্ষ বৃষ্টি। গত তিন দিন ধরেই চট্টগ্রামের আকাশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারের ম্যাচেও।

মঙ্গলবার সকালে ইংলিশদের অনুশীলন থাকলেও অনুশীলন করার সুযোগ হয়নি বৃষ্টি বাধায়। টাইগারদের অনুশীলনের নির্ধারিত সিডিউল আড়াইটায়। বৃষ্টির কারণে তাদের অনুশীলন করা সম্ভব হবে না। সবমিলিয়ে দুই দলের প্রতিপক্ষ তাই বৃষ্টি।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামকে পয়মন্ত বল হয়। এই ভেন্যু দুই হাত ভরে টাইগারদের অনেক কিছু দিয়েছে। লাকি এই ভেন্যুতে বৃষ্টি বাগড়ায় এখন অবধি দুটি ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। একটি ২০০৭ সালে ভারতের বিপক্ষে, অন্যটি ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আর একটি ম্যাচে বৃষ্টি বাধা দিলেও বাংলাদেশ ডি/এল মেথডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয় লাভ করে। ম্যাচটিতে ১০ ওভার কার্টেল করে ৪০ ওভার করা হয়।

বন্দর নগরী চট্টগ্রামে দুই দল একটি ওয়ানডের পাশাপাশি খেলবে একটি টেস্ট। টেস্ট ম্যাচ শুরুর আগে এম.এ. আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

এরআগে সোমবার দুপুরে একই ফ্লাইটে বাংলাদেশ ও ইংল্যান্ড ঢাকা ছাড়ে।

উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে একবার টাইগাররা, আরেকবার ইংলিশরা জিতেছিল। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ ঘরের মাঠে প্রথমবারের মতো জিতেছিল ট্রট-কলিংউড-অ্যান্ডারসনদের বিপক্ষে। অন্যদিকে ২০১০ সালে ৪৫ রানে হেরেছিল টাইগাররা।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের