বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সেরা বললেন মঈন আলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১১ অক্টোবর ২০১৬, ১৪:০০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৪:৩৫

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে সেরা বললেন মঈন আলী গুলশান হামলার পর ইংল্যান্ডের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।  তারপর ইংল্যান্ডের নিরাপত্তা প্রতিনিধি দলের ইতিবাচক রিপোর্টের পরই, আলোর মুখ দেখে ইংলিশদের বাংলাদেশ সফর।

সফরের শুরু থেকেই বাংলাদেশের নিরপাত্তা বাহিনী ইংলিশ ক্রিকেটারদের ভিভিআইপি নিরাপত্তা দিয়ে আসছে। এসব নিরপত্তা ব্যবস্থা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

এমন নিরাপত্তা ব্যবস্থা কোথাও দেখননি বলে জানিয়েছেন তিনি, ‘এমন নিরাপত্তা ব্যবস্থা আমি কোথাও দেখিনি। এটা সেরা, আমি নিশ্চিতভাবে বলতে এমন নিরাপত্তা ব্যবস্থা পেলে অন্যদেশ যারা নিরাপত্তাহীনতায় ভুগছে তারাও আসতে আগ্রহী হয়ে উঠবে।’

সফরে আসা দলগুলোর জন্য নিরাপত্তা ব্যবস্থা আশানুরূপ হওয়াটাই অনেক বড় ব্যাপার, ‘এটা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি অবশ্যই প্রত্যাশা করি অন্যদলগুলো বাংলাদেশ সফরে আসবে। এখন পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা অসাধারণ। আমি অন্য দলগুলোকে বাংলাদেশ সফরে আসতে উৎসাহিত করবো।’

প্রসঙ্গত, তিনটি ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ৩০ সেপ্টম্বর বাংলাদেশ সফর করেছে ইংলিশ ক্রিকেট দল। ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজে দুটি ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। যার তৃতীয়টি অনুষ্ঠিত হবে বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামে দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্টটি মিরপুরে শুরু হবে ২৮ সেপ্টেম্বর।

ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রস বলেছিলেন, ‘ইংল্যান্ড বাংলাদেশ সফরে গেলেও, সফর শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রাখা হবে।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম