আমিরকে ফিক্সিং নিয়ে সতর্ক করেছিলাম: শোয়েব

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১২:৫২আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৩:২৪

শোয়েব আখতার নতুন করে পুরনো কাঁসুন্দি টানলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। নতুন করে জানালেন, ২০১০ সালে মোহাম্মদ আমিরকে ফিক্সিং নিয়ে সতর্ক করেছিলেন তিনি। আমিরকে বলেছিলেন বাজিকরদের কাছ থেকে যাতে বৈঠক করা থেকে বিরত থাকেন। কারণ এমনটি হলে আমিরকে তারা লোভনীয় প্রস্তাবে কাবু করে ফেলবেন।

ডনকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমি আমিরকে ২০১০ সালে তখনই বাজিরকদের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করেছিলাম। তারা আমিরকে প্রলোভন দেখাতে পারে এটা আগেই আমিরকে বলেছিলাম।’

ক্যারিয়ারে নানা বিতর্ককে সঙ্গী বানানো শোয়েব আরও জানিয়েছেন, ১৯৯৬ সালটাই ম্যাচ পাতানোর জন্য সবচেয়ে আলোচিত বছর ছিল। এ প্রসঙ্গে তিনি আরও জানান, ‘আমি নিজেও বাজিকরদের কাছ থেকে দূরে থেকেছি। বাকিদেরকেও সতর্ক করেছি; যাতে তারা এই খেলাটিকে সততা ও আন্তরিকতার সঙ্গে খেলে।’   

 উল্লেখ্য, ২০১০ সালে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে একটি ‘নো’ বল করে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। সেবার তার সঙ্গে আরও জড়িত ছিলেন সাবেক অধিনায়ক সালমান বাট ও পেসার মোহাম্মদ আসিফ। পরে ক্রিকেট থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পান আমির। আর এ কারণে জেলও খাটতে হয় তাকে। যদিও বর্তমানে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানি এই পেসার।

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম