কুকের সঙ্গী হবেন কে?

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৫:৩৫

প্রথম টেস্টে কুকের সঙ্গী হবেন কে? অনেক দিন থেকেই আলোচনা হচ্ছিল। চট্টগ্রাম টেস্টে ওপেনিংয়ে অ্যালিস্টার কুকের সঙ্গী হবেন কে? বেন ডাকেট নাকি হাসিব হামিদ। যার উত্তর জানা যায়নি এখনও। এমনকি নিজেও এর সঠিক উত্তর দিতে পারলেন না টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। ডেইলি মেইলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়ে কুক বলেছেন, ‘আসলে সবার আগেই হয়তো চিন্তা আসবে এই সময়টাতে কে বেশি রান করবে। কিন্তু স্বস্তির বিষয় হলো ওই দু’জনই ভালোভাবে মানিয়ে নিয়েছে। আর আমার কাছে বিষয়টি রোমাঞ্চকরই লাগছে, কারণ ১৯ বছর বয়সী ও ২২ বছর বয়সী দুজন তরুণ ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেলতে যোগ্যতা অর্জন করেছে; রোমাঞ্চের আসল জায়গাটা এখানেই।’

অনুশীলনে অ্যালিস্টার কুক গতকাল সোমবারই চট্টগ্রামে পা রেখেছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। দ্বিতীয় কন্যার বাবা হবেন দেখেই ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। যার কারণে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তাই মঙ্গলবারই একক অনুশীলনে মগ্ন ছিলেন। আর এই উপমহাদেশে এই সফরের পরই ভারত সফরে যাবে ইংল্যান্ড। যে কারণে এই সফরটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি, ‘এই কন্ডিশনে ৭টি ম্যাচ, যেটা আসলেই চ্যালেঞ্জিং। উপমহাদেশে আমি কখনও ৮ সপ্তাহে ৭টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করিনি। তাই যাই হোক না কেনও আমাদের শুরুটা ভালোই করতে হবে।’

বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট খেলবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে এই টেস্ট।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম