ইংলিশদের বিপক্ষে উইকেটের পেছনে থাকবেন কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৬, ১৪:২৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:২৬

ইংলিশদের বিপক্ষে উইকেটের পেছনে থাকবেন কে? সর্বশেষ তিন টেস্টে উইকেটের পেছনের দায়িত্ব পালন করেছিলেন লিটন কুমার দাস। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টেও পুরোপুরি কিপিং করেননি মুশফিক। কিছু অংশ করেছিলেন ওপেনার ইমরুল কায়েস। লিটন ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ১৪ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। যদিও চট্টগ্রাম টেস্টে তার অভিষেক হওয়ার সম্ভাবনা একদমই কম। কেননা কিপার হিসেবে দায়িত্ব পালন করবেন টেস্ট অধিনায়ক মুশফিকই।

তাই ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগে ঘুড়ে ফিরে ফের আলোচনায় মুশফিকের কিপিং। এই টেস্টে কি উইকেটের পেছনে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন মুশফিক নাকি তরুণ উইকেটকিপার নুরুল হাসান সোহানের ওপরই দায়িত্ব বর্তাবে। এমন প্রশ্নে মুশফিক অবশ্য টিম ম্যানেজমেন্টের কোর্টে বল পাঠিয়ে দিয়েও চট্টগ্রাম টেস্টে কিপিং করার ব্যাপারে স্পষ্ট ইঙ্গিতই দিলেন, ‘আমার কিপিং না করার একটাই কারণ ছিল যে আঙুলে ব্যথা। সেই ব্যথা নিয়ে ১০-১২ বা ২০-৫০ ওভার কিপিং করা যায় কিন্তু ৯০-১০০ ওভার করা কঠিন ছিল। আমি এখন পুরোপুরি ফিট।’

তবে এক্ষেত্রে অবশ্য টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘টিম ম্যানেজমেন্ট যদি চায় তাহলে অবশ্যই কিপিং করব। আমি কিপিং করে ২০০ রানও করেছি, আবার শূন্য রানও করেছি। কিপিংটা আসলে আমার ওপর কোনও প্রভাব ফেলে না। তবে টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমি কিপিং করে দলকে সাহায্য করতে পারবো, তাহলে করবো। আর যদি মনে করে আমি দলে না থাকলে টিম ভালো করবে; তাহলে তো আরও ভালো, সমস্যা নেই!’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী