ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২১ অক্টোবর ২০১৬, ১২:৫১আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১২:৫৪

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ২০০৩ সালে ইংলিশদের ২৯৫ রানে একবার অলআউট করেছিল বাংলাদেশ। যদিও ওটা ছিল দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে ইংলিশদের সর্বনিম্ন স্কোর ৩২৬, ২০০৩ সালে চট্টগ্রামেই। ম্যাচটি অবশ্য হয়েছিল এম এ আজিজ স্টেডিয়ামে।

আগের সেই রেকর্ডটা ভেঙে শুক্রবার ইংলিশদের ২৯৩ রানে অলআউট করলো মুশফিকরা। ইংলিশ ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন মঈন আলী। এ ছাড়া বেয়ারস্টোর ব্যাট থেকে এসেছে ৫২ রান। তাদের দুইজনের লড়াকু ইনিংসেও ৩০০ পেরোতে পারেনি ইংলিশরা।

এই নিয়ে দ্বিতীয় বারের মতো ইংলিশদের ৩০০ রানের কমে আটকে রাখতে পারলো স্বাগতিকরা। বাংলাদেশ অবশ্য ২০০৫ সালে চেস্টার লি স্ট্রিটে ১০৪ রানে অলআউট হয়েছিল। সবমিলিয়ে ৬বার দুই শ’র কমে অলআউট হয়েছে টাইগাররা।

অভিষেকে আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজ ইংলিশদের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রথম দিনে তার এবং সাকিবের দুর্দা্ন্ত বোলিংয়ে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে।

শুক্রবার দ্বিতীয় দিনের প্রথম বলেই আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় দিনের প্রথম দুই শিকার তারই। ৪৭ রান খরচ করেন উইকেট দুটি নিতে। অন্যদিকে দ্বিতীয় দিনে আরও একটি উইকেট নিয়ে মিরাজ প্রথম ইনিংস শেষ করলেন ৮০ রানে ৬ উইকেট নিয়ে। যা এক ইনিংসে বাংলাদেশি বোলাদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের সর্বনিম্ন ৩ ইনিংস:

সর্বনিম্ন

ওভার

রানরেট

ইনিংস

ভেন্যু

তারিখ

২৯৩

১০৫.৫

২.৭৬

প্রথম

চট্টগ্রাম

২১ অক্টোবর, ২০১৬

২৯৫

১২০.৩

২.৪৪

দ্বিতীয়

ঢাকা

২১ অক্টোবর ২০০৩

৩২৬

১৩৫.৩

২.৪০

প্রথম

চট্টগ্রাম

২৯ অক্টোবর, ২০০৩

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের